admin
প্রকাশিত: 1:26 PM, July 21, 2026
শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নে সরকারি ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় যোগ্য আবেদনকারীদের উপেক্ষা করে অন্য ইউনিয়নের বাসিন্দাকে ডিলার হিসেবে অনুমোদন দেওয়ায় সংশ্লিষ্ট মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্য ও লিখিত অভিযোগে জানা যায়, বাহাড়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে মোঃ জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে। তিনি ৪ নম্বর শাল্লা ইউনিয়নের ঈশ্বরবাদ গ্রামের শামছুল ইসলামের ছেলে। অর্থাৎ তিনি বাহাড়া ইউনিয়নের স্থায়ী নাগরিক নন।
সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির নীতিমালার আলোকে, কোনো নির্দিষ্ট ইউনিয়নে উপযুক্ত আবেদনকারী না থাকলে কেবল তখনই পার্শ্ববর্তী ইউনিয়নের আবেদনকারীকে ডিলার হিসেবে নিয়োগ প্রদান করা যেতে পারে। কিন্তু বর্তমান বাহাড়া ইউনিয়নে একাধিক আবেদনকারী থাকা সত্ত্বেও নীতিমালার পরিপন্থীভাবে পার্শ্ববর্তী শাল্লা ইউনিয়নের আবেদনকারীকে ডিলার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ডিলারশিপ অর্জনের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম যে মুদি দোকানটি নিজের দাবি করে প্রদর্শন করেছেন, সেটিও তার নিজস্ব নয়। উক্ত দোকানটির প্রকৃত মালিক ‘তনু দাস’ নামের এক স্থানীয় ব্যক্তি। অন্যের ব্যবসা প্রতিষ্ঠান নিজের দেখিয়ে তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে এই অনুমোদন নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হলে এই অনিয়মের মূল সত্য উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
7 স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার
4 ‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল
7 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত
3 গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: 3 আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই
4 শাল্লা প্রতিনিধি: 2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নে সরকারি ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের গুরুতর
4 গণঅধিকার পরিষদের যুব উইংস ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন সিলেটের উদীয়মান যুবনেতা জোবায়ের আহমেদ
4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত
6 ওয়ালটন প্লাজার উদ্যোগে দুই দিনব্যাপী ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৬ইং তারিখে সিলেটের বটেশ্বরস্থ মেট্রোপলিটন