editor

প্রকাশিত: 11:36 PM, February 2, 2022

সিলেটে করোনা পরিস্থিতি নিয়ে জরুরী সভা : নির্দেশনা কার্যকরে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

সিলেটে করোনা পরিস্থিতি নিয়ে জরুরী সভা : নির্দেশনা কার্যকরে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

সিলেটে করোনা পরিস্থিতি নিয়ে জরুরী সভা : নির্দেশনা কার্যকরে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা কার্যকর করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যাচ্ছে। মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজনে জেল-জরিমানা করা হবে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। আলোচনায় অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার আদনান মাহফুজ, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মো. আজবাহার আলী শেখ, র‌্যাব ৯ এএসপি সোমেন মজুমদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সিসিকের প্রধান স্বাস্থ্যকর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, কনজ্যুমার এসোসিয়েশন বাংলাদেশ সিলেট শাখার সভাপতি জামিল চৌধুরী, প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশন সিলেটের সভাপতি ডা. নাসিম আহমদ প্রমুখ। সভায় জরুরি ভিত্তিতে বিশেষ ব্যবস্থায় পরিবহন শ্রমিক ও হোটেল-রেস্টুরেন্ট কর্মচারীদের করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আরও বলা হয়, শনিবার থেকে করোনা টিকাকার্ড দেখাতে না পারলে কাউকে হোটেল-রেস্টুরেন্টে বসে খেতে দেওয়া যাবেনা। এ ব্যাপারে শিথিলতা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য সংশি¬ষ্ট কর্মকর্তারা জানান, সিলেটে পর্যাপ্ত টিকা মজুদ আছে। টিকাদান প্রস্তুতিতেও কোন কমতি নেই, কিন্তু মানুষের মধ্যে আগ্রহ কম, যা অত্যন্ত আশংকাজনক। কারণ এতে সংক্রমণ দ্রুতহারে বাড়তে থাকবে। তারা আরও জানান, করোনা টিকার দ্বিতীয় ডোজের ৬ মাস পূর্ণ না হলে এবং এসএমএস না এলে বুস্টার ডোজ দেওয়া হবেনা। কারণ এতে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, মহানগরীর প্রতিটি মসজিদে মাইকে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, তার অনুরোধে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক অন্যান্য জেলা থেকে পর্যটকরা এই সময়ে যাতে অধিকমাত্রায় সিলেটে না আসে সে ব্যাপারে অন্যান্য জেলায় নির্দেশনা দিয়েছেন। জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, প্রতিটি বিপণিবিতানে মাস্কছাড়া যাতে কেউ প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা বিপণিবিতান কর্তৃপক্ষকেই করতে হবে। তিনি জানান, আজ বৃহস্পতিবার ইমামদের সঙ্গে তিনি বৈঠক করবেন। জেলা প্রশাসক মসজিদের মাইকে করোনা সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রচারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি কাউন্সিলরদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে সচেনতামূলক সভা করতে সিসিক মেয়রের প্রতি আহ্বান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে