editor

প্রকাশিত: 3:59 PM, October 2, 2022

কোন স্বৈরাশাসকই ক্ষমতায় ঠিকে থাকতে পারেনি, আওয়ামীলীগও পারবে না : খন্দকার মুক্তাদির

কোন স্বৈরাশাসকই ক্ষমতায় ঠিকে থাকতে পারেনি, আওয়ামীলীগও পারবে না : খন্দকার মুক্তাদির

কোন স্বৈরাশাসকই ক্ষমতায় ঠিকে থাকতে পারেনি, আওয়ামীলীগও পারবে না : খন্দকার মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামীলীগ জোর করে ক্ষমতায় টিকে থাকতে তারা হত্যার রাজনীতি শুরু করেছে। গত কয়েক দিনে দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির কয়েকজন নেতাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। কোন স্বৈরাশাসকই ক্ষমতায় ঠিকে থাকতে পারে নি, আওয়ামীলীগও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
শনিবার বিকেলে নগরীর কলাপাড়া ঈদগাহ মাঠে ১০ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১০ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সাহাব উদ্দিনের সভাপতিত্বে আহবায়ক কমিটির সদস্য শেখ মইনুদ্দিন ও জালাল উদ্দিন শামীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হুমাইয়ুন কবির শাহীন, যুগ্ন আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান, এমদাদ হোসেন চৌধুরী, রোকশানা বেগম শাহনাজ, সালেহ আহমদ খছরু, আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী, প্রধান নির্বাচন কমিশনার ও সাবে কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেন, বিএনপির আন্দোলন কর্মসূচিতে জনসম্পৃক্ততা দেখে আওয়ামীলীগ পাগল হয়ে গেছে। তাই তারা গুলি করে, হামলা করে আন্দোলনকে বন্ধ করে দিতে চায়।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। দেশনায়ক তারেক রহমান যখন নিরবিচ্ছিন্ন আন্দোলনের ডাক দেবেন, তখন সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে এই স্বৈরাশাসকের পতন নিশ্চিত করতে হবে।

সম্মেলনে আব্দুল হাকিমকে সভাপতি, সাব্বির আহমদকে সাধারণ সম্পাদক ও নাসির উদ্দিন রবকে সাংগঠনিক সম্পাদক করে ১০ নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা আলী আকবর ফকির, সাইদুর রহমান বুদুরী, আব্দুল হাকিম, সেলিম আহমদ মাহমুদ, ছাব্বির আহমদ, নাসির উদ্দিন রব, আব্দুল হামিদ, মুক্তার আহমদ রাফি প্রমূখ।- বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন