editor
প্রকাশিত: 1:48 PM, September 6, 2021
অনলাইন ডেস্ক
হার্টঅ্যাটাকে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। হৃদরোগ যে কোনো বয়সি মানুষের হতে পারে। হার্টের অসুখ সময়মতো ধরা না পড়লে বিপদের কারণ হতে পারে। জীবনযাপনে সচেতনতা অবলম্বন করে হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।
এ বিষয়ে সিডিসি (সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) বলছে, অগোছালো জীবনধারা, বয়সবৃদ্ধি এবং পারিবারিক রোগের ইতিহাস হৃদরোগ ও হার্টঅ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে।
হার্টঅ্যাটাকের ঝুঁকি থেকে বাঁচতে স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নেই। আসুন জেনে নিই হার্টঅ্যাটাকের ঝুঁকি কমানো কিছু টিপস সম্পর্কে—
১. কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা
হার্টঅ্যাটাকের ঝুঁকি কমাতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিডিসি বলছে, আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়।
২. রক্তচাপ
উচ্চ রক্তচাপ আপনার হার্টের কাজের চাপ বাড়িয়ে দেয়। ফলে হৃৎপিণ্ডের পেশি ঘন ও শক্ত হয়ে যায়। তাই আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়াম করতে পারেন। এ ছাড়া এমন সব খাবার এড়িয়ে চলুন যেগুলো রক্তচাপকে বাড়িয়ে দিতে পারে।
৩. ওজন নিয়ন্ত্রণে রাখুন
ওজন নিয়ন্ত্রণে রাখলে অনেকটাই হার্টঅ্যাটাকের ঝুঁকি কমে যেতে পারে। তাই হার্টঅ্যাটাকের ঝুঁকি কমাতে হলে নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নিন এবং এমন সব খাবার পরিহার করুন যেগুলো আপনার ওজন বাড়িয়ে তুলতে সহায়তা করে।
৪. ধূমপান ও অ্যালকোহলকে ‘না’
ধূমপান ও অ্যালকোহল হার্টঅ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে অনেক বেশি। এমনকি সিগারেটের প্যাকেটের ওপরেও লেখা হয়ে থাকে যে এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এগুলো উচ্চ রক্তচাপ, হার্ট ফেইলিওর এবং স্ট্রোকসহ মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে থাকে। তাই এগুলোর অভ্যাস থাকলে পরিহারে পদক্ষেপ নিন এখনই।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে