editor

প্রকাশিত: 11:52 PM, December 25, 2021

হবিগঞ্জে সংঘর্ষের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ

হবিগঞ্জে সংঘর্ষের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ

হবিগঞ্জে সংঘর্ষের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে দ্রুত বিদেশ পাঠানোর দাবীতে হবিগঞ্জ বিএনপি আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে হামলা ও নির্বিচারে গুলীবর্ষণ আওয়ামী ফ্যাসিবাদের নগ্ন বহিঃপ্রকাশ। সরকার দেশে একদলীয় বাকশাল কায়েম করতে সরকারী বাহিনীকে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। হবিগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কতিপয় অতিউৎসাহী কর্মকর্তা কোন কারণ ছাড়াই বিএনপির দলীয় নেতাকর্মীদের গুলীবর্ষণ করেই ক্ষান্ত হননি। আহত নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার ও হাজার হাজার নেতাকর্মীকে আসামী করে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছেন। তারা এর মাধ্যমে দেশের রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করে বিরোধী নেতাকর্মীদের হামলা মামলা ও নির্যাতনের পথ প্রশ^স্ত করছেন। এর পরিনতি কারো জন্য মঙ্গলজনক হবেনা। সকল জুলুম নিপীড়নের বিচার বাংলার মাঠিতে হবেই।
তিনি শনিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, হবিগঞ্জে বিএনপির সমাবেশে হামলা ও নির্বিচারে গুলীবর্ষণের প্রতিবাদে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মিছিলটি নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয়। এতে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভেকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম তারেক কালাম, বিএনপি নেতা শহীদ আহমদ চেয়ারম্যান, কামরুল হাসান চৌধুরী শাহীন, জেলা সাবেক স্বাস্থ্য সম্পাদক আ ফ ম কামাল, সাবেক সহ কোষাধ্যক্ষ জাকির হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাবেক সহ ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ খান, সাবেক সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এনামুল হক মাক্কু, সাবেক সদস্য শফিকুর রহমান টুটুল, আজাদ মেম্বার, কামরুজ্জামান দীপু, রফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম প্রমূখ। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন