editor
প্রকাশিত: 3:40 PM, November 1, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
তারা হলেন, জুড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পশ্চিম জুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনফর আলী, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ওবায়দুল ইসলাম রুয়েল ও সালেহ উদ্দিন আহমদ, গোয়ালবাড়ী ইউনিয়নের যুবলীগ নেতা সবুজ আহমদ।
এদের মধ্যে সালেহ উদ্দিন আহমদ বিগত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
জুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন এবং সাধারণ সম্পাদক মাসুক আহমদ স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।
অন্যদিকে উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সাক্ষরিত অপর প্যাডে অন্য বহিষ্কারাদেশ দেওয়া হয়।
পূর্ব জুড়ি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদিরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ ও ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম রুয়েল। পশ্চিম জুড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্রীকান্ত দাসের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মো. আনফর আলী।
অপরদিকে গোয়াল বাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাব উদ্দিন আহমদ লেমনের বিরুদ্ধে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ওয়ার্ড যুবলীগের সভাপতি সবুজ আহমদকে বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর জুড়ি উপজেলার ৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।র জুড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
তারা হলেন, জুড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পশ্চিম জুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনফর আলী, আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ওবায়দুল ইসলাম রুয়েল ও সালেহ উদ্দিন আহমদ, গোয়ালবাড়ী ইউনিয়নের যুবলীগ নেতা সবুজ আহমদ।
এদের মধ্যে সালেহ উদ্দিন আহমদ বিগত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
জুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন এবং সাধারণ সম্পাদক মাসুক আহমদ স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।
অন্যদিকে উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সাক্ষরিত অপর প্যাডে অন্য বহিষ্কারাদেশ দেওয়া হয়।
পূর্ব জুড়ি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদিরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ ও ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম রুয়েল। পশ্চিম জুড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্রীকান্ত দাসের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মো. আনফর আলী।
অপরদিকে গোয়াল বাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাব উদ্দিন আহমদ লেমনের বিরুদ্ধে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ওয়ার্ড যুবলীগের সভাপতি সবুজ আহমদকে বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর জুড়ি উপজেলার ৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে