editor
প্রকাশিত: 8:25 PM, January 16, 2022

কানাইঘাটে হত্যা মামলার আসামীদের হামলায় সাংবাদিক আব্দুর রব গুরুতর আহত
কানাইঘাট প্রতিনিধি:
হত্যা মামলার আসামীদের স্বসস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সাংবাদিক আব্দুর রব (৪৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর ১ টার দিকে সাংবাদিক আব্দুর রব কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোহাজুরি জামে মসজিদের নির্মাণ কাজ দেখে নিজ বাড়ী এরালিগুল গ্রামে যাওয়ার পথে মসজিদের সামনের রাস্তার উপর তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি সোটা নিয়ে হামলা চালায় এলাকার নজরুল ইসলাম নজু হত্যা মামলার আসামীদের সেল্টারদাতা স্থানীয় এরালীগুল গ্রামের মৃত হারিছ আলীর পুত্র এলাকার বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের হুতা আলা উদ্দিন মড়ই (৫৫) গংরা। প্রত্যক্ষদর্শীরা জানান সাংবাদিক আব্দুর রবের উপর হামলা চালায় আলা উদ্দিন মড়ই ও তার ছেলে নজরুল ইসলাম নজু হত্যা মামলার আসামী জুনেদ আহমদ, মিকির পাড়া গ্রামের কালা মিয়ার পুত্র আব্দুল কাইয়ূম, মাহিন আহমদ একই গ্রামের হাসন রাজার পুত্র আব্দুশ শহিদ, আলা উদ্দিনের পুত্র ফখর উদ্দিন সহ আরো ৪/৫জন। হালাকারীরা সাংবাদিক আব্দুর রব নজরুল ইসলাম নজু হত্যার মামলার সাক্ষী হওয়ার কারনে সম্প্রতি সময়ে তাকে কয়েকবার প্রাণে হত্যার হুমকি দেন আলা উদ্দিন মড়ই ও হত্যা মামলার আসামীরা। এর জের ধরে গতকাল রবিবার প্রাণে হত্যার উদ্দেশ্যে মসজিদের সামনে রাস্তার উপর আব্দুর রবকে দ্বারালো অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুই পায়ে উপোর্যপুরি দ্বারালো অস্ত্র দিয়ে আঘাত করে পা বিচ্ছিন্ন করার জন্য হাড় ভাঙ্গা মারাত্মক জখম ও ডান হাত সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এ সময় তার আত্মচিৎকারে মসজিদের কাজে থাকা এলাকার লোকজন এগিয়ে এসে আব্দুর রবকে হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা করেন। আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসকগন সাংবাদিক আব্দুর রব এর অবস্থা আশংকাজনক হওয়ায় সাথে সাথে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। স্থানীয়রা জানিয়েছেন সাংবাদিক আব্দুর রব এর উপর হামলাকারী আলা উদ্দিন মড়ই এলাকায় প্রভাবশালী এবং তার ছেলে জুনেদ আহমদ সহ হামলাকারীরা কয়েক মাস আগে এরালীগুল গ্রামের নজরুল ইসলাম নজুকে হত্যা করে। উক্ত হত্যা মামলার স্বাক্ষী ছিলেন সাংবাদিক আব্দুর রব যার কারনে মামলার আসামীরা তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। আব্দুর রব এর আত্মীয় স্বজনরা জানিয়েছেন নজরুল ইসলাম নজু হত্যা মামলার সেল্টারদাতা আলা উদ্দিন মড়ই গত শনিবার রাতে সাবেক ইউপি সদস্য মস্তাক আহমদে বাড়ীতে একটি বৈঠকে এবং স্থানীয় মন্তাজগঞ্জ বাজারে প্রকাশ্যে আব্দুর রব এর উপর হামলা করবে বলে ঘোষনা দেয়। এর পর দিন তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আলা উদ্দিন মড়ই এর নেতৃত্বে হামলা চালানো হয়। এ দিকে সাংবাদিক আব্দুর রব এর উপর হামলার খবর পেয়ে সাথে সাথে এলাকায় হামলাকারীদের আটক করতে পুলিশ পাঠান কানাইঘাট থানার ওসি (তদন্ত) জাহিদুল হক। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে গিয়ে তার চিকিৎসার খোজ খবর নেন। ওসি (তদন্ত) জাহিদুল হক এসময় স্থানীয় সাংবাদিকদের জানান আব্দুর রব এর উপর হামলাকারীদের আটক করতে এলাকায় পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা ধায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় কর্মরত সাংবাদিক ও কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিক আব্দুর রবকে হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করছেন কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম ও থানার ওসি (তদন্ত) জাহিদুল হক।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়