editor
প্রকাশিত: 7:36 PM, November 11, 2023

ছবি-প্রতিকী
সিলেট মহানগরীর বন্দরবাজারের একটি হোটেলের বাথরুম থেকে মো. জইন উদ্দিন খান (৩৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে বন্দরবাজারস্থ লালবাজার এলাকার বনগাও হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া জইন উদ্দিন খান হবিগঞ্জের নবীগঞ্জ থানার নাদামপুর গ্রামের মো. মইজ উদ্দিন খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে রুমের ভিতর কোন সাড়া শব্দ না পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে হোটেলের ৪র্থ তলার ৪০১ নাম্বার রুমের দরজা ভেঙে বাথরুমের ভিতরে জইন উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
মারা যাওয়া ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং এ বিষয়ে বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন