editor
প্রকাশিত: 9:50 PM, April 9, 2024
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী,
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সব মানুষকে আবদ্ধ করে। পবিত্র এই উৎসবের মাহেন্দ্রক্ষণে বিশ্বনাথ-ওসমানীনগর ও সিলেটবাসীসহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর ঈদুল ফিতর সুখের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতরের শিক্ষা থেকে মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে একযোগে কাজ করতে হবে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে এজন্য সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।
তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। যার সুযোগ্য নেতৃত্বে সমৃদ্ধির ছোঁয়া বাংলার প্রতি ঘরে ঘরে। বিশ্বের বুকে আমরা আজ গর্বিত জাতি। এই আনন্দ জুড়ে থাকুক প্রতি প্রাণে। পবিত্র ঈদুল ফিতরে দেশে-বিদেশে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমায় শান্তিতে প্রতিটি মানুষের হৃদয় ভরে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক এবং সকলের দোয়া কামনা করেন শফিকুর রহমান চৌধুরী।
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই