admin

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬

মধ্যবিত্তের পাশে কয়েস লোদী: রমজানের প্রথম দিনে খাদ্যসামগ্রী বিতরণ

মধ্যবিত্তের পাশে কয়েস লোদী: রমজানের প্রথম দিনে খাদ্যসামগ্রী বিতরণ

4

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, পবিত্র রমজান মাস সহমর্মিতা ও ত্যাগের মাস। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মধ্যবিত্ত পরিবারগুলো অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছে। লোকলজ্জার ভয়ে তারা কারো কাছে হাত পাততে পারে না। এই সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।

4

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিনে নগরীর বিভিন্ন পেশার মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ‘ফুড প্যাক’ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিতরণকালে কয়েস লোদী আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি এই উদ্যোগ নিয়েছি এবং রমজান মাস জুড়ে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

7

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকন, সৈয়দ আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, তারেক আহমদ খান ও সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, আব্দুল মালিক সেকু, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, আব্দুল্লাহ শফি সাহেদ ও মুহিব আহমদ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা, এম এ মতিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, শাহ মো. কয়েস আহমদ ও কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।-বিজ্ঞপ্তি

3

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় সহকারী হাই-কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় সহকারী হাই-কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

7 সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস সৌজন্য সাক্ষাৎ করেছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের

নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী

নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী

1 সিলেট নগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও

দরিদ্রদের মধ্যে এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

দরিদ্রদের মধ্যে এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

2 সিলেটের দক্ষিণ সুরমায় এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র অসহায় সুবিদা বঞ্চিত

ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সিলেটকে এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সিলেটকে এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

4 সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সুনামগঞ্জে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

সুনামগঞ্জে শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

8 আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের

১৪ বোতল মদ নিয়ে আটকের পর মেহজাবীনকে ‘রহস্যময়’ ছাড়

১৪ বোতল মদ নিয়ে আটকের পর মেহজাবীনকে ‘রহস্যময়’ ছাড়

1 বিদেশ থেকে অবৈধভাবে আনার সময় ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুধু মেহজাবীনই নন, এ

নবনির্বাচিত এমপি কয়ছর এম আহমদকে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

নবনির্বাচিত এমপি কয়ছর এম আহমদকে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

6 সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমদ-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

3 প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ

1
3