admin
প্রকাশিত: 8:15 PM, March 22, 2026
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ঈদ-উল-ফিতরের ছুটির মধ্যেও থামেনি অবৈধ বালু উত্তোলনকারীদের দৌড়ঝাঁপ। তবে পরিবেশ রক্ষায় কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। ঈদের দ্বিতীয় দিন রবিবার (২২ মার্চ) লালাখাল ও রুপচেং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত ৪টি নৌকা ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে: লালাখাল এলাকা: ১টি ইঞ্জিনসহ বালুভর্তি নৌকা ধ্বংস করা হয়। রুপচেং এলাকা: ৩টি ইঞ্জিনসহ বালুভর্তি নৌকা ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা নৌকা ফেলে পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। এই অভিযানে অবৈধ বালু উত্তোলন চক্রের আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “অবৈধ বালু উত্তোলন ও পরিবহন পর্যটন কেন্দ্র লালাখালসহ উপজেলার নদী ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ঈদের ছুটির মধ্যেও আমরা কোনো অপরাধীকে ছাড় দিচ্ছি না। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, জৈন্তাপুরের লালাখাল ও পার্শ্ববর্তী নদীগুলোতে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের দাবি, প্রশাসনের নিয়মিত তদারকি ও এমন কঠোর অভিযান অব্যাহত থাকলে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত লালাখাল রক্ষা করা সম্ভব হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন