admin

প্রকাশিত: 3:28 PM, May 29, 2021

ভারতে থাকা তিন দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা

ভারতে থাকা তিন দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা

8

অনলাইন ডেস্ক
নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে আবার সক্রিয় হলো ভারতের সরকার। এই আইনের অধীনে গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাব—এই পাঁচ রাজ্যের ১৩ জেলায় বসবাসরত অমুসলিম বাসিন্দাদের নাগরিকত্ব দিতে উদ্যোগ নিয়েছে সরকার। বলা হয়েছে, এসব এলাকায় বসবাসরত বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা অমুসলিম নাগরিকেরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

5

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ–সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এই আদেশ জারি করে সিএএ কার্যকরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০১৯ সালে সিএএ কার্যকর করা হয়। এই আইন পাস করার আগে থেকে ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। দিল্লিতে হয় টানা বিক্ষোভ। এই বিক্ষোভ দমনে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। এমনকি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলাও চালিয়েছে। এরপরও সরকার এই আইন পাস করে। যদিও আইনটি নিয়ে আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখেও পড়েছে সরকার। এ ছাড়া এই আইন পাসের জেরে দিল্লিতে দাঙ্গাও হয়েছে।

4

নতুন এই আইন অনুসারে ভারতে বসবাসরত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ, যাঁরা এই দেশগুলোতে সংখ্যালঘু হিসেবে বিবেচিত হন, তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। এই শর্ত হলো, যাঁরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে এসব এলাকায় বসবাস করছেন, তাঁরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

5

গুজরাটের মরবি, রাজকোট, পাতান ভাদোদারা; ছত্তিশগড়ের দুর্গা, বালোদাবাজার; রাজস্থানের জালোরে, উদয়পুর, পালি, বারমের, সিরোহি; হরিয়ানার ফরিদাবাদ; পাঞ্জাবের জালান্ধার জেলায় বসবাসরত ওই তিন দেশের নাগরিকেরা ভারতের নাগরিকত্বে জন্য আবেদন করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিফিকেশন বলা হয়েছে, আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। রাজ্য, জেলা ও কেন্দ্রীয় সরকার পর্যায় থেকে এসব আবেদন যাচাই–বাছাই করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

7 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

7 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

1
5