editor
প্রকাশিত: 1:55 PM, June 2, 2021
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সচিব মোঃ আফতাব উদ্দিনের পরিচালনায় খসড়া বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন।
প্রস্তাবিত এই বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৮১ লক্ষ ৭৫ হাজার ৯ শত ৪৫টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮০ লক্ষ ৫৯ হাজার ৯ শত ৯১ টাকা । উদ্ধৃত্ত ১ লক্ষ ১৫ হাজার ৯ শত ৫৪ টাকা।
৭নং ওয়ার্ড সদস্য সাইস্তা মিয়ার কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোওয়ারুল হক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিলেট এপি’র প্রোগ্রাম অফিসার জাবির আহাম্মদ নোমান, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের মধ্যে আব্দুল জাহির, আব্দুল মজিদ, খুশতেরা বেগম, ৬নং ওয়ার্ড সদস্য মোঃ কাচা মিয়া, ২নং ওয়ার্ড এর সাবেক সদস্য মনির আলী, কান্দিগাঁও ইউনিয়ন ছাত্র ফোরামের সভাপতি জামাল আহমদ, ওয়ার্ল্ড ভিশন এর শিশু প্রতিনিধি ফুয়াদ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিলেট এপি’র প্রোগ্রাম অফিসার প্রণয় এস পালমা, বীর মুক্তিযুদ্ধা আমির আলী, ২নং ওয়ার্ড সদস্য শাহনুর আলম, ৩নং ওয়ার্ড সদস্য ছৈল আলী, ৪নং ওয়ার্ড সদস্য সাবাজ আহমদ, ১,২, ৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত সদস্য আংগুরা বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ড এর সংরক্ষিত সদস্য রুমা আক্তার, ৬নং ওয়ার্ড এর সাবেক সদস্য জমসেদ আলী, খালেদ আহমদ, মুরব্বী আব্দুল হক, উস্তার আলী, নূরুল ইসলাম প্রমূখ।
বাজেট পেশ অনুষ্ঠানে জন্ম, মৃত্যু নিবন্ধন জটিলতা নিরসনে সরকারের উর্ধতন দপ্তরের কর্মকর্তাদের উদ্যোগী হওয়ার অনুরোধ জানানো হয়।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন বলেন, বিগত অর্থ বছরের ঘোষিত বাজেট প্রায়ই বাস্তবায়িত হয়েছে। ২০২১-২২ অর্থ বছরের বাজেট বাস্তবায়নে বিগত দিনের ন্যায় ইউনিয়নবাসীর সহযোগীতা ছাড়া সম্ভব নয়। কারন কর হচ্ছে ইউনিয়নের প্রাণ। বিশাল এই বাজেট বাস্তবায়ন করতে হলে কর পরিশোধে আমাদেরকে মনোযোগী হতে হবে।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন