editor
প্রকাশিত: 12:40 AM, June 15, 2021
মুহাম্মদ জুয়েল, ফেঞ্চুগঞ্জ
কি ছিল সেই স্টেটাসে। দেখে নেওয়া যাক। কেন এডভোকেট শোয়েব এত আবেগের বসে এগুলো লিখেছেন। অবশ্যই কোন কারণ আছে –
তবে কি মামলায় যাচ্ছেন শোয়েব-
যা লিখেছিলেন গতকাল জুলহাস আহমদ –
গতকালের সংবাদের ফলোআপ :
বুকফাটা আবেগের গল্প লিখতে গিয়ে রহস্য তৈরি করলেন সিলেট জজ কোটের এপিপি এডভোকেট শোয়েব আহমদ। ১৩ জুন রবিবার রাত আনুমানিক ১১:০০ টায় তার নিজেস্ব ফেইসবুক একাউন্টে অনেক কিছু তুলে ধরলেন।
প্রথমত তিনি সামাদ চৌধুরীর সহধর্মিণী ফারজানা চৌধুরী কে নিয়ে আপত্তি জানালেন তিনি ভূল পথে হেটেছিলেন বলে। যার দরুন তিনি মনোনয়ন বঞ্চিত হোন।
দ্বিতীয়ত, তিনি সামাদ চৌধুরীর দীর্ঘদিন ধরে কাছে থাকা নেতাকর্মীদের সুবিধাবাদী উপাখ্যানে ভূষিত করলেন অথচ তিনিও ছিলেন সামাদ চৌধুরীর একজন কাছের মানুষ। যিনি নিজেকে সব সময় সামাদ চৌধুরীর কর্মী হিসেবে দাবি করেছেন।
তৃতীয়ত, সামাদ চৌধুরীর একান্ত সচিব জুলহাস আহমদ কে নিয়ে তার ধোয়াশার বেড়াজাল কাটেনি তাকেও দোষারোপ করতে ছাড় দেননি। সামাদ চৌধুরীর মৃত্যুর অন্যতম কারণ বলছেন তিনি ‘ মৃত্যুর ৬ দিন আগে অর্থাৎ ৫ মার্চ ২০২১ ইং তারিখে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার জালালপুরে খেলার মাঠে ধুলো থেকে রক্ষার লক্ষ্যে আপনার মাস্কের ভিতরে কোন ব্যক্তি ফেসিয়াল টিস্যু দিয়েছিল এবং সেই টিস্যুতে পূর্ব পরিকল্পনা মোতাবেক কোন জীবননাশক জীবানু দেয়া হয়েছিল কি না?
এই ব্যক্তি আসলে কে ছিল। প্রশ্ন জাগে সামাদ চৌধুরীর মৃত্যুর প্রায় তিনমাসের মাথায় তার এমন বুকফাটা আর্তনাদ এতদিন কোথায় ছিল। এখন কেন তিনি আইনি লড়াইয়ে যেতে চান সেই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন সামাদ চৌধুরীর মৃত্যু স্বাভাবিক ছিল না।
আবেগের কারণে নাকি কোন হিংস্রতা তা স্পষ্ট করেননি তিনি। যদিও তিনি সরাসরি দোষারোপ করেছেন অনেককে।
দীর্ঘ ১২ বছরের সামাদ চৌধুরীর নৌকার রাজনৈতিক ফলাফল কি এডভোকেট শোয়েবের এই আবেগী লেখনিতে ফুটে উঠল নাকি অন্য কিছু সময় বলে দেবে।
এডভোকেট শোয়েব আহমদের ফেইসবুক স্টেটাস থেকে নেওয়া অনুরুপ লেখাগুলি:
প্রিয় নেতা কয়েস ভাই যদিও আপনি ইহজগতে নাই কিন্তু আপনার কীর্তির মধ্য দিয়ে যুগ যুগান্তরে অমর হয়ে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
জীবদ্দশায় যাদের উপরে আপনার কোন আস্থা ছিল না তারাই কুশলীব সেজে আজ আপনার সহধর্মিনী মিসেস ফারজানা চৌধুরীর বিশাল ক্ষতি করে দিল যার দরুন মনটা কষ্টের আকাশে পরিণত হয়েছে।ফারজানা ভাবী বুঝতে পারলেন না কারা আপনার বিশ্বস্থ ও কাছের লোক ছিল।উনি জিরোদের হিরো ভাবলেন আর হিরোদের সরিয়ে রাখলেন।বিশ্বাস করি কবর থেকে আপনার আত্মা তা দেখতে পাচ্ছে।
আপনার মৃত্যুটাকে আমি কোনসময় স্বাভাবিক মৃত্যু বলে মেনে নিতে পারি না কারণ মৃত্যুর ৬ দিন আগে অর্থাৎ ৫ মার্চ ২০২১ ইং তারিখে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার জালালপুরে খেলার মাঠে ধুলো থেকে রক্ষার লক্ষ্যে আপনার মাস্কের ভিতরে কোন ব্যক্তি ফেসিয়াল টিস্যু দিয়েছিল এবং সেই টিস্যুতে পূর্ব পরিকল্পনা মোতাবেক কোন জীবননাশক জীবানু দেয়া হয়েছিল কি না?
এবং করোনা আক্রান্তের পর আপনার ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ কেন বিষয়টি ৩ দিন অর্থাৎ আপনাকে ভেন্টিলেশনে নেওয়ার আগ পর্যন্ত গোপন করেছিল? এমনকি আপনার অসুস্থতার বিষয়টি কেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জানালো না? বা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালো না? এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিধায় আপনার একজন অনুরাগী হিসেবে আমি শীঘ্রই আদালতে আইনের সংশ্লিষ্ট ধারামতে দায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিতেছি।
আশাকরি এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সরকারের তদন্ত সংস্থা কার্যকর পদক্ষেপ নিবেন অন্যথায় ভবিষ্যতে আরো এমপি – মন্ত্রীদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
মামলা দায়েরের পর সব বিষয় উন্মুক্ত হবে বলে বিশ্বাস করি।এ ব্যাপারে কয়েস ভাইয়ের গুনগ্রাহী ও আওয়ামী লীগের নেতা -কর্মীর সহযোগিতা এবং পরামর্শ কামনা করি।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন