admin

প্রকাশিত: 9:19 PM, June 17, 2021

বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে ঢাকা মহানগর বিএনপি

বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে ঢাকা মহানগর বিএনপি

অনলাইন ডেস্ক

শিগগিরই হচ্ছে ঢাকা মহানগর বিএনপি’র কমিটি। আন্দোলন সংগ্রামকে সামনে রেখে মহানগর উত্তর এবং দক্ষিণ কমিটিতে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব বেছে নেয়া হচ্ছে। দক্ষিণে দুই শীর্ষ পদে আগের কমিটি থেকে কেউ ঠাঁই পাচ্ছেন না। আর উত্তরে আগের কমিটির দুইজনই থাকার সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র একজন নীতিনির্ধারক মানবজমিনকে বলেন, বিগত । এক দশক ধরে রাজপথে দাঁড়াতেই পারছে না তারা। তবে এবারের কমিটি দলের আগামীর আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন তিনি।
এদিকে দলে গতি আনতে মহানগরকে দু’ভাগ করা হয়।
কিন্তু এরপরও আশানুরূপ ফল দেখাতে পারেননি নেতারা। সর্বশেষ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মহানগর বিএনপি’র সাংগঠনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। অতীতের সব ব্যর্থতা মুছে ঢাকায় ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। রাজপথে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে হলে ঢাকা মহানগরীর নেতাদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। তাই ঢাকা মহানগর কমিটি ঢেলে সাজাতে চাইছে হাইকমান্ড। এ জন্য সাংগঠনিক দিকসহ সবকিছু বিবেচনা করে সাবেক জনপ্রিয় ছাত্রনেতা ও তরুণ নেতৃত্বের হাতে দেয়া হচ্ছে দায়িত্ব। নেতৃত্ব খুঁজতে বিএনপি’র স্থায়ী কমিটির একজন সদস্যকে দায়িত্বও দেয়া হয়। তিনি উত্তর ও দক্ষিণের নেতৃত্বে যারা যোগ্য তাদের একটি তালিকা পাঠান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে। এ ছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ থেকেও খোঁজ নিয়েছেন।
এব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারা দেশে দল পুনর্গঠন প্রক্রিয়া চলছে। এর অংশ হিসেবে ঢাকা মহানগর বিএনপি’র কমিটিও পুনর্গঠন করা হবে। সাংগঠনিকভাবে ঢাকা মহানগর দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সবকিছু বিবেচনা করে সবার সমন্বয়ে কমিটি করা হবে।
ঢাকা মহানগর বিএনপি’র একজন সিনিয়র নেতা বলেন, সবাই বলে দলের আন্দোলন সংগ্রামে ঢাকা মহানগরীর নেতারা কোনো ভূমিকা পালন করতে পারেনি। কমিটি ঘোষণার পর থেকে দলের পক্ষ থেকে তেমন কোনো কর্মসূচি দেয়া হয়নি। তবে অতীতে যাই হোক আমাদের একটাই চাওয়া, আগামীতে যাতে এমন কমিটি ঘোষণা করা হয় যেটা আগামীর আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেবে।
দলীয় সূত্রে জানা যায়, ঢাকা মহানগর দক্ষিণে আহ্বায়ক পদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম এবং সদস্য সচিব পদে সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সম্ভাবনাই বেশি। এদিকে উত্তরে আহ্বায়ক পদে বর্তমান কমিটির সভাপতি এম এ কাইয়ুমকে রাখা হচ্ছে। এ ছাড়া সদস্য সচিব পদে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলীম নকি ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দুইবার বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল যে কেউ হওয়ার সম্ভাবনাই বেশি।
মহানগর বিএনপিকে দুই ভাগ করে সর্বশেষ কমিটি গঠন করা হয় ২০১৭ সালের ১৮ই এপ্রিল। দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে দক্ষিণের সভাপতি, কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে ৭০ সদস্যের আংশিক এবং উত্তরে এমএ কাইয়ুমকে সভাপতি, আহসান উল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে ৬৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পার হওয়ায় অনেক আগেই কমিটির মেয়াদ শেষ হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র আংশিক কমিটি ঘোষণার সময়েই তা পূর্ণাঙ্গ করার জন্য কেন্দ্র থেকে এক মাসের সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু তা মেয়াদ শেষেও সম্ভব হয়নি।

ডিএসএস/১৭জুন/২০২১/মাছুম চৌধুরী

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে