editor
প্রকাশিত: 8:25 PM, June 21, 2021

শ্রীমঙ্গলে কচু ক্ষেতে মানুষের খণ্ডিত পা
শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাত্রাপাশা এলাকায় কচু ক্ষেতে থেকে মানুষের খণ্ডিত পায়ের দুটি অংশ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রাখে।
শ্রীমঙ্গল থানাধীন মীর্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাশি চক্রবর্তী জানান, সোমবার সকালে উপজেলার মীর্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা এলাকার দক্ষিণ পাচাউন গ্রামে এক কৃষকের কচু ক্ষেতে মানুষের একটি পা পাওয়া গেছে।
তিনি জানান, খণ্ডিত পা টি পচে দুর্গন্ধ বের হচ্ছে। পায়ের কমর থেকে হাঁটু পর্যন্ত এক টুকরো এবং হাঁটু থেকে পায়ের নিচ অংশের অপর অংশ টুকরো পাওয়া গেছে। এর পাশে একটি প্লাস্টিকের থলে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে ওই থলের ভেতর পায়ের অংশ দুটি ছিল। শিয়াল বা কুকুর পায়ের টুকরোগুলো টেনে বের করে থাকতে পারে। ক্ষেতের মধ্যে ওই থলে টেনে নেয়ার দাগও রয়েছে।
তিনি জানান, চার দিক ঘুরে দেখছেন বডির অংশ অন্য কোথাও পাওয়া যায় কিনা। এখন পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় কোনো মানুষ নিখোঁজ হওয়ারও খবর পাওয়া যায়নি।
এদিকে খণ্ডিত পা দেখে অনেকে ধারণা করছেন এটি কোনো নারীর পা হতে পারে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে পিবিআই তদন্তে নেমেছে, এছাড়াও দেশের সব থানায় মেসেজ পাঠানো হয়েছে পাবিহীন কোনো লাশ পাওয়া গেলে বিষয়টি শ্রীমঙ্গল থানাকে অবহিত করার জন্য।
ডিএসএস/২১/জুন/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে