editor

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২১

প্রবাসীদের টিকা সমস্যার সমাধান এক মাসে: ইমরান আহমদ

প্রবাসীদের টিকা সমস্যার সমাধান এক মাসে: ইমরান আহমদ

সৌদি আরব গিয়ে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা কর্মীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মন্ত্রী ইমরান আহমদ।

6

অনলাইন ডেস্ক
প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশগামী কর্মীদের জন্য করোনার ভ্যাকসিন পেতে সর্বাত্মক চেষ্টা চলছে। এক মাসের মধ্যে টিকা সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সরকারের সদিচ্ছার অভাব নেই, কাজ চলছে।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে সৌদি আরব গিয়ে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা কর্মীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ভর্তুকি বাবদ জনপ্রতি ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। ২৩ জুন পর্যন্ত প্রায় ১০ হাজার কর্মী ভর্তুকির টাকা পেয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রী ২২ কর্মীর প্রতিনিধির হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন।

1

মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা যাতে সহজে কর্মস্থলে ফিরতে পারেন, সেজন্য নিয়োগকারী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা যেন এক ডোজ টিকা নিয়ে কর্মস্থলে যেতে পারেন- সেই ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তার নির্দেশনায় কর্মীদের ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে; যা সৌদি আরবগামী কর্মীদের হোটেল কোয়ারেন্টাইন খরচ বহনে সহায়ক হবে।

টিকা পেতে প্রবাসীরা ভোগান্তিতে পড়ছেন- এ অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের জারি করা একটি বিভ্রান্তিকর সার্কুলারের কারণে এক ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে। এতে অনেকে ভোগান্তিতে পড়েছেন। মন্ত্রণালয় এমন বিজ্ঞপ্তি দেয়নি।

7

প্রবাসীকল্যাণ সচিব ড. মুনিরুছ সালেহীন বলেন, বিদেশগামী যে কর্মীদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা যাতে পাসপোর্ট বা বিএমইটির স্মার্টকার্ড দিয়ে টিকা পেতে নিবন্ধন করতে পারেন সেজন্য কাজ চলছে।

8

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচারক শহীদুল আলম, প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক, বোয়েসেরেলের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন প্রমুখ।

8

ডিএসএস/২৫ /জুন/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

6 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

1 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

3 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

1 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

8 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

5 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
2