admin

প্রকাশিত: 4:01 PM, June 26, 2021

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল, সম্পাদক আসাদুজ্জামান

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল, সম্পাদক আসাদুজ্জামান

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল, সম্পাদক আসাদুজ্জামান

অনলাইন ডেস্ক
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন ওই কমিটিতে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম সভাপতি এবং ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ জুন) মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত সমস্যা সমাধানে অ্যাসোসিয়েশন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি মুজিববর্ষে দাঁড়িয়ে। গত ৫০ বছরে বাংলাদেশের অনেক অর্জন হয়েছে। প্রধানমন্ত্রী রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এক্ষেত্রে অ্যাসোসিয়েশনের ভূমিকা কি হবে তা নির্ধারণ করতে হবে। রাষ্ট্র, সমাজ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে হবে।

আইজিপি বলেন, পেশাককে ভালোবেসে গর্বের সঙ্গে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ও অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম। এরপর ২০২০ বর্ষের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ও অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. আনিছুর রহমান।

এরপর অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন এপিবিএন’র অতিরিক্ত আইজি মো. মোশাররফ হোসেন। দুইজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিআইজি এ এফ এম মাসুম রব্বানী ও ডিআইজি এ ওয়াই এম বেলালুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও অ্যাসোসিয়েশনের সভাপতি মোহা. শফিকুল ইসলাম।

স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত আইজিরা, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকার বাইরের সব ইউনিট প্রধানরা ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

সভায় করোনাক্রান্ত হয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং তাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ডিএসএস/২৬ /জুন/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে