admin

প্রকাশিত: 3:54 PM, June 27, 2021

পর্যটক প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় কমলগঞ্জ লাউয়াছড়া উদ্যানে বন্যপ্রাণীদের উৎসব

পর্যটক প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় কমলগঞ্জ লাউয়াছড়া উদ্যানে বন্যপ্রাণীদের উৎসব

পর্যটক প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় কমলগঞ্জ লাউয়াছড়া উদ্যানে বন্যপ্রাণীদের উৎসব

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে ভ্রমণপিপাসু উৎপাত আর প্রকৃতির ওপর নানা অত্যাচার বন্ধ থাকায় বনে ফিরছে প্রাণিকুল ও বনের প্রাণ।

প্রতিদিন উদ্যানের ভিতরে থেকে আসছে বন্যপ্রাণীদের হল্ল-চিৎকার। এতে মনে হচ্ছে বন্য প্রাণীরা ভালোই আছে। করোনার কারণে অনেক দিন ধরে লাউয়াছড়া বনে পর্যটকদের আনাগোনা না থাকায় পরিবেশ জীববৈচিত্র্যের ব্যাপক পরিবর্তন গটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয় উদ্যান লাউয়াছড়া। ঘন সবুজ জঙ্গলে পরিপূর্ণ লাউয়াছড়া জাতীয় উদ্যানটি পশ্চিম ভানুগাছ রিজার্ভ ফরেস্টের অন্তর্ভুক্ত।

অনুসন্ধানে জানা যায়, ঘন সবুজ জঙ্গলে পরিপূর্ণ ১২৫০ হেক্টর জায়গা নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানটি বাংলাদেশের সর্ববৃহৎ এই রেইন ফরেস্টে রয়েছে প্রায় ৪৬০ প্রজাতির জীব বৈচিত্র্য, যেসবের মধ্যে রয়েছে ১৬৭ প্রজাতির গাছ, ৪ প্রজাতির উভচর প্রাণী, ৬ প্রজাতির সরীসৃপ প্রাণী, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ২৪৬ প্রজাতির পাখি। ১৯৭৪ সালের বন্যপ্রাণী আইনের অধীনে বাংলাদেশ সরকার ১৯৯৬ সালের ৭ই জুলাই এই উদ্যানটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। সুন্দরবন পরেই রয়েছে লাউয়াছড়া এর স্থান।

ব্রিটিশ শাসনামলে এ অঞ্চলে বৃক্ষায়ন করলে ধীরে ধীরে তা আজকের এ ২য় সুন্দরবনে পরিণত হয়। এ জাতীয় উদ্যানে গত এক বছরে মহাবিপন্ন ও বিপন্ন বিরল প্রকৃতির নানা প্রাণিকুলের সঙ্গে রয়েছে বিপন্ন উদ্ভিদকুল। প্রকৃতি নীরব নিস্তব্ধ পরিবেশ পেলেই বেড়ে উঠে আপন মনে। শৌখিন ফটোগ্রাফার আর প্রাণী গবেষকদের ক্যামেরায় ধরা পড়ছে নানা প্রাণীর ছবি।

করোনায় লকডাউনে দুই দফায় প্রায় এক বছর ধরে বন্ধ লাউয়াড়া জাতীয় উদ্যান। এ সময়ে লাউয়াছড়া বনে নেই কোনো কোলাহল, মানুষের কোনো যাতায়াত। নীরব নিস্তব্ধ বনের নানা প্রাণিকুল ঘুরে বেড়াচ্ছে সারা পাহাড়। তাদের খাবারের নেই কোনো কমতি ও চলাচলের সীমাবদ্ধতা। প্রাণিকুলের মতোই উদ্ভিদকুলও দীর্ঘ সময় পেয়েছে আপন মহিমায় ফিরে। বৃষ্টি আর ঠান্ডা বাতাস তাদের জীবণের অনুষঙ্গ। নানা জাতের গাছপালা আর লতাপাতায় এখন ভরে উঠছে এ জাতীয় উদ্যান। গাছের যেমনি বেড়েছে ডালপালা, তেমনি লতাপাতার বেড়েছে আগা, প্রকৃতি তার সাজগোজ সেরে নিয়েছে এ সময়ে। বিপন্ন বন ফিরে পেয়েছে তার প্রাণ। গত কয়েক দশকে এই বনের গভীরতা অনেক হ্রাস পেয়েছে।

প্রাচীন গাছগাছালি চুরি, মাগুরছড়ায় গ্যাস বিস্ফোরণ, বনের ভেতর দিয়ে উচ্চ শব্দে রেল ও সড়কপথে যানবাহনের যাতায়াত, গাড়ির র্হর্ণ, অত্যধিক দর্শনার্থীর হইহুল্লোড়, পার্শ্ববর্তী টিলাভূমিতে হোটেল, কটেজ ও বাণিজ্যিক কার্যক্রম সব মিলিয়ে অস্থিত্ব সংকটে পড়েছিল বন ও বন্যপ্রাণী। কিন্তু প্রকৃতি ও জীব জন্তু লাউয়াছড়া বনের প্রধান আকর্ষন।

আগর, চাপলিশ, আকাশমণি, সেগুন, জারুল, আওয়াল ও লোহাকাঠের মত দর্লভ উদ্ভিদ রয়েছে ৪৬০ প্রজাতি। রয়েছে ২৪০ প্রজাতি পাখি। রয়েছে ২০ও ৬ প্রজাতির স্তন্যপায়ী ও সরীসৃপ প্রানী। এছাড়াও সাদা বানর লজ্জাবতী বানর, হনুমান, সজারু, শিয়াল, মেছো-বাঘ, চিতা বিড়াল, কাঠবিড়ালি, বন্য কুকুর, বনবিড়াল, বনরুই, বনমোরগ, বাঘডাশ, অজগর সাপ, কানা সাপ, গুই সাপ, বনবিড়াল, বিরল প্রজাতীর উল্লুক ইত্যাদি দেখতে পাবেন লাউয়াছড়া জঙ্গলে। পাখির মধ্যে বিভিন্ন প্রজাতির পাখি যেমন ময়না, শালিক, মতুরা, ধনেশ, বাদামী ঘুঘু, সবুজ ঘুঘু, মথুরা ইত্যাদি অন্যতম।

এশিয়ার মধ্যে বিরল ক্লোরোফোর্মের গাছ রয়েছে এখানে যা সত্যিই আকর্ষণীয়। লাউয়াছড়া জাতীয় উদ্যানের দুপাশে ঘন বন আর মাঝখান দিয়ে ট্রেন এর রাস্তা অসাধারন। তাছাড়া এখানে খাসিয়া উপজাতিদের বসবাস। খাসিয়া উপজাতিদের গ্রামগুলো পাহাড়ের উঁচুস্থরে ও গভীর বনের মধ্যে যা শহর থেকে অনেক দুরে। লাউয়াাছড়া বনকে বলা হয়ে থাকে প্রকৃতির স্বর্গের রাজ্য যা ভ্রমনে প্রশান্তি এনে দিবে।

লকডাউনের কারণে পর্যটক প্রবেশে নিষাধাজ্ঞা থাকায় বন যেন ফিরে পেয়েছে তাদের রাজত্ব। ছায়া ডাকা পাখির কোলাহলমুখর এ উদ্যানটিতে এখন চোখে পড়বে নানা পাখির কলতান। যান্ত্রিক সভ্যতার বাহিরে অন্য একটি জগত এখন পরিলক্ষিত হচ্ছে। যেখানে প্রকৃতি সৌন্দর্যকে অবলোকন করা যায় আপন মনে। ডানা মেলেছে বড়-বড় বৃক্ষরাজি, পাখির কলতান, উঁচু-নিচু পাহাড়, নাম না জানা অসংখ্য পাহাড়ি ফুল, প্রকৃতির সবুজ জগত।

সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে বাস্তবতা উপলব্ধিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল আজিজ জানান, করোনার কারণে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটক প্রবেশ নিষিদ্ধ থাকায় ইতিবাচক প্রভাব পড়েছে প্রাণিকুলের ওপর। সকালে রাস্তা দিয়ে আসার সময় মায়া হরিণের ডাক শোনা যায়। আগে সচরাচর এমন ডাক শোনা যেত না। পর্যটক না থাকার কারণে বনের স্বাভাবিক পরিবেশে বন্যপ্রাণীর এমন স্বস্তি দেখা দিয়েছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াং বলেন, এখন মানুষের আনাগোনা না থাকায় বন যেন দিন দিন জীবন্ত হয়ে উঠছে। নানা প্রজাতির পশুপাখি এখন আপন মনে ঘুরে বেড়াচ্ছে বনে বনে। বানর, শূকর, সাপসহ নানা প্রাণী এখন অনায়াসেই দেখা যায়। প্রকৃতি আরো সুন্দর হয়ে উঠছে তার আপন মহিমায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. কামরুল ইসলাম বলেন, উদ্যানে অপরিকল্পিত পর্যটক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাছাড়া লাউয়াছড়ায় সড়কপথে যানবাহনে কাটা পড়ে বন্যপ্রাণী ও প্রচুর পরিমাণে নানা প্রজাতির সরীসৃপ মারা যাচ্ছে।

আলাপকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এখন বন্যপ্রাণীর ডাক, মা ও শিশু উল্লুক দম্পতির অবাধ বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। আগে মানুষের চলাচলের কারণে বন্যপ্রাণীর খাবার সংগ্রহ ও অবাধ চলাচলে প্রতিবন্ধকতা দেখা যেত। এখন বন্যপ্রাণী অবাধে চলাচল করছে এবং উল্লুকসহ অন্যান্য প্রাণীও গর্ভবতী হচ্ছে এবং বাচ্চাও প্রসব করছে।

ডিএসএস/২৭/জুন/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও