admin
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১

সিলেট ৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাবিবের সমর্থনে যুক্তরাষ্ট্রে জনসভা
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেটের প্যাটারসন সিটির ৩৫১ ইউনিয়ন এভিনিউতে অবস্থিত বেঙ্গল ইন্সুরেন্সের হল রুমে সিলেট ৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিন সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বাসীদের উদ্দোগে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নিউজার্সি স্টেট আওয়ামী লীগের ৩ বারের নির্বাচিত সাবেক সভাপতি, সিলেটের রাজপথ কাঁপানো ছাত্রলীগ ও যুবলীগ নেতা সুজন আহমেদ সাজু, সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী।
ওই জন সভায় সভায় প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে যথাক্রমে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ সুরমা উপজেলার কৃতি সন্তান আজমল আলী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু , সহ সভাপতি রেজাউল করিম চৌধুরী, এম এ হামিদ, দেলোয়ার হোসেন হেলাল, মোহাম্মদ মন্নান, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নিউজার্সি স্টেট আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মনোয়ার হোসেন মনু, জুনেদ আহমেদ, প্যাটারসন সিটির সাবেক কাউন্সিলম্যান দক্ষিণ সুরমা উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সল, উপদেষ্টা হাজী মোশারফ আলম, ফয়জুর রহমান ফটিক, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম. মোহাম্মদ আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক সাদিক রহমানসহ অন্যান্যরা ।
উপস্থিত সবাই হাবিবুর রহমান হাবিব এর বিজয়ী হওয়ার জন্য কাজ করে যাবেন। দেশের আত্বীয় স্বজন সহ সকল
ভোটারদের ভোট দেওয়া এবং সমর্থনের জন্য আন্তরিক ভাবে ক্যাম্পেইন অবহত রাখবেন।

সিলেট ৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাবিবের সমর্থনে যুক্তরাষ্ট্রে জনসভা
ডিএসএস/২৮/জুন/২০২১/নুরুল
3 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
4 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
7 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
2 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
2 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
7 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
6 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬