admin
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১

সিলেটে লকডাউনের দ্বিতীয় দিনে অভিযান, ৭৫টি গাড়ি আটক
নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের দ্বিতীয় দিনে সিলেটের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৭৫টি গাড়ি আটক ও ১১২টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।
মঙ্গলবার নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে সিলেট মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
দিনব্যাপী অভিযানে ১১২টি গাড়ির বিরুদ্ধে মামলা ও ৭৫টি যানবাহন আটক করে ট্রাফিক পুলিশ। অভিযানে ৪২টি সিএনজি অটোরিকশা, ৩৭টি মোটরসাইকেল, ১৮টি প্রাইভেটকার ও অন্যান্য ১৫টি গাড়িসহ মোট ১১২টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ২৮টি সিএনজি অটোরিকশা, ১৯টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার ও অন্যান্য ২৭টি গাড়িসহ মোট ৭৫টি গাড়ি আটক করা হয়।
এদিকে লকডাউনের দ্বিতীয় দিনেও বিধিনিষেধ থাকায় সিলেটে অফিসমুখী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। মঙ্গলবার (২৯জুন) সকাল থেকে চাকরি বা জরুরি কাজে বাইরে বের হওয়া মানুষরা কেউ কেউ পায়ে হেঁটে নিজেদের গন্তব্যে যান। অনেকেই আবার অতিরিক্ত ভাড়ায় রিকশায় গন্তব্যে গেছেন। এছাড়া নিয়ম না মেনে সকাল দেখা যায় অফিসগামী মানুষের জটলা। এ সময় মাইক্রোবাসে করে অনেক মানুষকে গন্তব্যে যেতে দেখা যায়।
ডিএসএস/৩০/জুন/২০২১/নুরুল
2 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ
1 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
4 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
3 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
4 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
7 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
6 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল