admin
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১
নিজস্ব প্রতিবেদক
করোনার সংক্রম বাড়েছে আশঙ্কজনক হারে। সেই চাপ পড়ছে হাসপাতালে। ফলে চিকিৎসা ব্যবস্থায় অনেকটা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির ফলে হাসপাতালে ঠাই মিলছে না। বিশেষ করে সিলেটে করোনার বিশেষায়িত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এখন ‘অভারলোডেড’ তথা শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেড়ে গেছে। এ অবস্থায় বিকল্প ব্যবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’টি ওয়ার্ডকে করোনা রোগীর চিকিৎসায় প্রস্তুত করা হয়েছে।
সিলেটের অবস্থা এতোই খারাপের দিকে যাচ্ছে যে, গত দুই দিনে আক্রান্ত প্রায় ৫শ’র দ্বারে পৌঁছে গেছে। আক্রান্তের এ অবস্থা চলমান থাকলে কোনো হাসপাতালে ঠাঁই হবে না রোগীদের!
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার রাত পর্যন্ত ৯৬ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪৮ জন পজিটিভ এবং ওপর ৪৮ জন উপস্বর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। এছাড়া আইসিইউতে আছেন ১৫ জন। অথচ হাসপাতালে শয্যা সংখ্যা ৯০টি। আর ১৬টি আইসিইউর ১৫টিতেই রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
অত্র হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, ৯০ শয্যার হাসপাতালে ৯৬ জন রোগী রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৬টি আইসিইউ বেডের একটি খালি রাখা হয়েছে। এরপর নতুন করে কোনো রোগী ভর্তি সম্ভব হবে না।
তিনি বলেন, করোনা রোগীদের বেলায় সার্বক্ষণ অক্সিজেন সাপোর্ট লাগে। সেখানে ৯৬ জন রোগী থাকলেও অক্সিজেন সরবরাহের জন্য পুট আছে ৬৩টি। অন্যদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে, যদিও সেটা যথেষ্ট নয়। তাই রোগীর সংখ্যা বাড়ার আগে এখনই বিকল্প ব্যবস্থায় যাওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি।
এ বিষয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, করোনা রোগী বেড়ে যাওয়াতে চিকিৎসা সেবার জন্য হাসপাতালের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। উপস্বর্গ নিয়ে আসা রোগীদের এখানে চিকিৎসা দেওয়া হবে। এ জন্য সামসুদ্দিন হাসপাতালের উপর থেকে চাপ কমাতে উপস্বর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীদের ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হবে। তবে হাসপাতালে আইসিইউ মাত্র ১০টি রয়েছে। আরো ১০টি আইসিইউ শয্যা প্রস্তুত করা হচ্ছে।
তিনি বলেন, হাসপাতালে রোগীদের চিকিৎসায় ২০৫ জন চিকিৎসক ও ৭৩২ জন নার্স রয়েছেন। মাতৃত্বকালী ছুটিসহ বিভিন্ন কারণে ছুটি ব্যতিরেকেও ৭০০ জন কর্মস্থলে আছেন। এর মধ্যে ৪২ জনকে সামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, সিলেট বিভাগে সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেডের সংখ্যা আছে ৩২টি। বিভাগীয় শহর ছাড়া মৌলভীবাজারে আছে ৫টি। অন্য দুই জেলায় নেই আইসিইউ। আর বেসরকারি হাসপাতালে ৫৫টি আইসিইউ রয়েছে। এর মধ্যে ৩২টি করোনা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। বাকিগুলো অন্যান্য গুরুতর রোগীদের জন্য রাখা হয়েছে।
করোনা ভয়ঙ্কর আকার ধারণ করছে জানিয়ে তিনি জনসাধারণকে সচেতন হতে পরামর্শ দেন। কেননা স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
এদিকে, সোমবার বিভাগে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৪২ জনই সিলেট জেলার। মঙ্গলবার আরো ২৫৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ১৩৪ জনই সিলেট জেলার বাসিন্দা। বুধবার বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩জন। আর আক্রান্ত হয়েছেন ২৬২জন।
আক্রান্তদের বেশিরভাগে বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে অবস্থা সংকটাপন্ন হলে তাদেরকেও দ্বারস্থ হতে হবে হাসপাতালের। এছাড়া মঙ্গলবার দিনগত রাতে পরিক্ষায় আরো ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। তন্মধ্যে ৮২ জন সিলেট জেলার।
ডিএসএস/৩০/জুন/২০২১/নুরুল
6 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
4 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
5 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
3 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
4 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
8 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট