editor
প্রকাশিত: 1:34 AM, July 1, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে ভার্চ্যুয়ালি সরব থাকবেন প্রার্থীরা। লকডাউনে ঘরবন্দি সময় কাটালেও ভোটারের সঙ্গে ভার্চ্যুয়ালি যোগাযোগ রাখবেন। সেই প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। আগামী ২৮শে জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচন। এ নির্বাচন ইতিমধ্যে উত্তাপ ছড়িয়েছে। আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মুখোমুখি জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, স্বতন্ত্রপ্রার্থী ও বিএনপি দলীয় সাবেক এমপি শফি আহমদ চৌধুরী। এছাড়া জাতীয় কংগ্রেস থেকে জুনায়েদ মো. মিয়াও প্রার্থী হয়েছেন। প্রতীক বরাদ্দের পর ভোটের মাঠে এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছেন প্রার্থীরা।
সঙ্গে কর্মী, সমর্থকরাও। প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন প্রক্রিয়া শেষ করা হয়েছে। এই অবস্থায় আজ থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যে প্রার্থীদের প্রচারণায় বিধিনিষেধ জারি করা হয়েছে। প্রার্থীদের দিকেও চোখ থাকবে নির্বাচন কমিশনের। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, লকডাউনকালে তারা যাতে নিয়ন্ত্রিত থাকেন সে ব্যাপারে জানিয়ে দেয়া হয়েছে। ফলে প্রার্থীরা আজ বৃহস্পতিবার থেকে আগামী ৭ দিন কঠোর বিধিনিষেধের মধ্যেই কাটাবেন। এই অবস্থায় ভার্চ্যুয়ালে সরব হওয়ার প্রস্তুতি নিয়েছেন প্রার্থীরা। তারা জানান, ঘরে বসেই তারা ভোটারের সঙ্গে ভার্চ্যুয়ালি যোগাযোগ রাখবেন। করবেন ভোট প্রার্থনা। আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী নিয়ে ভোটের মাঠে সক্রিয়। পাচ্ছেন ভোটারের সাড়া।
হাবিবুর রহমান হাবিব জানিয়েছেন, লকডাউনে তিনি পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলবেন। করোনায় যাতে তার কোনো কর্মী-সমর্থক ও ভোটার আক্রান্ত না হন সেদিকে তাদের নজর বেশি ছিল, আগামীতেও থাকবে। তবে, লকডাউনের সময় তিনি ভার্চ্যুয়ালি সরব থাকবেন। এই সময়ে ঘরে বসেই তার কর্মী-সমর্থক ও ভোটারের সঙ্গে যোগাযোগ রাখবেন। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই তিনি এসব করবেন। জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক গত এক সপ্তাহ অবিরাম ভোটের মাঠে সরব ছিলেন। এর মধ্যে তিনি তিন উপজেলার নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ নানা কাজ সমাপ্ত করেছেন। কিছু কাজ এখনো বাকি আছে। গতকাল বিকালেই তিনি চলমান নির্বাচন কাজ স্থগিত করেছেন। তবে, আজ থেকে তিনি ভার্চ্যুয়ালি সরব হয়ে উঠবেন। আতিক জানান, এজন্য তিনি কয়েকটি টিম গঠন করেছেন। এসব টিমের সদস্যরা ঘরে বসেই নির্বাচনী প্রচারণা চালাবেন। একই সঙ্গে তিনি নিজেও ঘরে থেকে তার কর্মী, সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখবেন। তিনি জানান, যেহেতু করোনাকাল সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। করোনায় স্বাস্থ্য বিধি মানা আগে, এরপরও নির্বাচন। তিনি নির্বাচনী মাঠে নামার আগে থেকেই ভোটারদের মধ্যে করোনা প্রতিরোধ সামগ্রী দিচ্ছেন।
সিলেট-৩ আসনের উপনির্বাচনে এবার ব্যতিক্রমী প্রার্থী বিএনপি দলীয় সাবেক এমপি আলহাজ শফি আহমদ চৌধুরী। এবারের নির্বাচনে তিনি হঠাৎ করেই প্রার্থী হয়েছেন। দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতি করার কারণে ভোটের মাঠে তার পরিচিতি রয়েছে। এ কারণে হঠাৎ প্রার্থী হলেও হতাশ নয় শফি আহমদ চৌধুরী। তার পক্ষে সিলেট-৩ আসনের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলে জানান।
এদিকে- শফি আহমদ চৌধুরী এবার ভোটের মাঠে বেশ কৌশলী। বিএনপি ঘোষণা দিয়ে তার সঙ্গ ছেড়েছে। দল থেকে তাকেও বহিষ্কার করেছে। এরপরও এবারের নির্বাচনে ইতিমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ আনুষঙ্গিক কাজ তিনি এগিয়ে রেখেছেন। লকডাউনের কারণে তিনিও ঘরবন্দি থাকবেন বলে জানান। এই সময় ভার্চ্যুয়ালি সরব থাকবেন।
শফি আহমদ চৌধুরী জানিয়েছেন, ‘৭ দিন কম সময় নয়। এরপরও এই সময়কে নষ্ট করবো না। ভোটের মাঠে ভার্চ্যুয়ালি থাকবো।
ডিএসএস/০১/জুলাই/২০২১/নুরুল
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও