admin
প্রকাশিত: 3:27 PM, July 1, 2021

নবীগঞ্জে লকডাউনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান
নবীগঞ্জ প্রতিনিধি
সারাদেশের ন্যায় নবীগঞ্জে লকডাউনের প্রথম দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে । এ সময় মাস্ক পরিধান না করায় এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ৩ টি মোটরসাইকেল আরোহীকে ১ হাজার ৩ শত টাকা জরিমানা প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত ।
আজ বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা সদরে শেরপুর রোড , ওসমানী রোড , মধ্যবাজার ও ইনাতগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় । ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নবীগঞ্জে অভিযানে দায়িত্বপ্রাপ্ত হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুউদ্দিন মোহাম্মদ রেজা। অভিযানে সহযোগীতা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন এস এম নিয়াজসহ একদল সেনা। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জরুরী পণ্যর দোকান পাঠ খোলার নির্দেশ দেয়া হয়।
কিন্তু লোকজন স্বাস্থ্যবিধি অমান্য করে বেশি সংখ্যক লোকজন এক সাথে কেনাকাটা করতে আসেন। দোকান গুলোতে ভীড় জমান। এদের অনেকেরই নেই মাস্ক। লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকালে ৩ টি মোটরসাইকেল আরোহীকে হেলমেট ও স্বাস্থ্য বিধি অমান্যকারি ব্যক্তিকে সংক্রামক রোগ প্রতিরোধ , নিয়ন্ত্রণ ও নির্মূল আইন অনুযায়ী মোট ১ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয় এবং ৩ টি মামলা দেয়া হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) শামছুউদ্দিন মোহাম্মদ রেজা জানান। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপর দিকে লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সরকারী নির্দেশনা বাস্তবায়নে থানা অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমদের নেতৃত্বে পুলিশও মাঠে রয়েছে। পুলিশ এ পর্যন্ত কয়েকটি টমটম গাড়ী আটক করে থানায় নিয়ে আসেন। পুলিশের এ অভিযান তদারকি করছেন বাহুবল সার্কেল এর এএসপি আবুল খায়ের। প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের কটোর অবস্থানে নবীগঞ্জ শহরের বেশীর ভাগ দোকানপাট বন্ধ হয়েছে।
ডিএসএস/০১/জুলাই/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন