admin
প্রকাশিত: 3:53 PM, July 1, 2021

নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট
নিজস্ব প্রতিবেদক
সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে সিলেট নগরের বিভিন্ন সড়কে সাধারণ মানুষের উপস্থিতি খুব কম দেখা গেছে। লকডাউন বাস্তবায়নে বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে।
নগরের জিন্দাবাজার, বন্দর, চৌহাট্টা, আম্বরখানার, সুবিদবাজার, মদিনামার্কেট, মেডিকেল রোড, রিকাবীবাজার, লামাবাজার, শেখঘাট, টিলাগড়, শিবগঞ্জ, কুমারপাড়া, নয়াসড়ক ও ঈদগাহসহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে এমন চিত্র।
এছাড়া সিলেট নগরজুড়ে সচেতনতা বাড়াতে ও নগরবাসীকে সচেতন করতে বিভিন্ন সড়কে মাইকিং করছে সিলেট সিটি করপোরেশন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসাথে নগরের একাধিক মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এতে বিভিন্ন কাজে বের হওয়া মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে লকডাউন নিয়ে আগে থেকেই গণমাধ্যমে খবর প্রচার ও ব্যাপক আলোচনার কারণে সকাল থেকে সিলেট নগরে অনুমোদনহীন গাড়ি চোখে পড়েনি। মানুষের চলাচলও ছিল কম। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে চড়তে দেখা গেছে রিকশায়। পাশাপাশি প্রাইভেটকারেও গন্তব্যে গেছেন জরুরি পরিষেবায় নিয়োজিতরা।
তবে সড়কে অনেক মোটরসাইকেল আরোহীকে দেখা গেছে। তবে একের অধিক যাত্রী বহন করলে পুলিশের জেরার মুখে পড়তে হয়েছে চালককে। আর লকডাউনে বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি অফিস। এ কারণে সড়কে অন্য দিনের মতো অফিসগামী মানুষের ভিড় ছিল না। স্বাভাবিক কারণেই যানজটও ছিল না আগের মতো।
লকডাউন বাস্তবায়ন করতে ও সরকারি আদেশ অনুযায়ী করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচলসহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বাইরে যারা বের হয়েছেন তাদের কাছে কারণ জানতে চাওয়া হচ্ছে। সন্তোষজনক উত্তর দিতে না পারলে জরিমানা করা হচ্ছে।
ডিএসএস/০১/জুলাই/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে