editor
প্রকাশিত: 12:05 AM, July 2, 2021

(প্রতিকী ছবি)
শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দরিদ্র এক তরুণীকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসাতে ব্যর্থ হয়ে ধর্ষণের চেষ্টা করেছে ৪ পাষণ্ড। গত বুধবার রাতে মেয়েটিকে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে জানা গেছে। মেয়েটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২৪ জুন রাতে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের নলোয়ার পাড় গ্রামের আমির হোসেন, শফিক, দিঘালী গাঁও-এর সানু মিয়া ও সম্পর্কে মেয়েটির মামা শাহীন মিয়া যোগসাজশ করে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসিয়ে তাকে গভীর রাতে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন গ্রামের লোকজন নিয়ে থানায় গেলে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা না পাওয়ায় ছেড়ে দেয়।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে শফিক মিয়া তার সহযোগী আমির হোসেনের সঙ্গে ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। তাতে সায় না দেওয়ায় তারা ওই মেয়েকে ইয়াবা বড়ি দিয়ে ফাঁসিয়ে পুলিশে দেয়। এরপর আবার মেয়েটাকে ধর্ষণের চেষ্টা করে। লোকজন মেয়েকে উদ্ধার করে রাত ১২টায় হাসপাতালে ভর্তি করায়।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, মেয়েটি আটক হওয়ার পর দিনভর খোঁজ নিয়ে জানতে পারি মেয়েটি এ কাজে জড়িত নয়। মেয়েটিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ডিএসএস/০২/জুলাই/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে