editor
প্রকাশিত: 7:21 PM, September 2, 2016
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে রাজনৈতিক দলের উস্কানিতে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন নিহত ও ৫জন আহত হয়েছেন।
গতকাল ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধায় বিশ্বনাথ থানার রহিমপুর গ্রামে শিয়া সুন্নী দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতরা হলেন রহিমপুর গ্রামের মামন সরবর এর ছেলে সূফী সুরুজ আলী (৫৬) ও একই গ্রামের রমিজ আলীর ছেলে কামাল আহমেদ।
জানা যায়, রহিমপুর গ্রামের সানাই শাহ মাজারের খাদিম সুফী সুরুজ আলী তার ভক্তদের নিয়া পীর মুর্শিদী গানের আয়োজন করেন। অপরদিকে একই গ্রামে ওয়াজ মাহফিল চলছিল। ওয়াজ মাহফিল চলাকালীন সময়ে কিছু সংখ্যক লোক এসে মাজার শরীফের গানের অনুষ্টানে বাঁধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই দলের মাধ্যে সংঘর্ষ বেধে যায়। দুই দলের সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মাজার শরীফের খাদিম সূফী সুরুজ আলী নিহত হন। প্রতিপক্ষ সুন্নি সম্প্রদায়ের কামাল আহমেদ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ ব্যাপারে বিশ্বনাথ থানা পুলিশের সাথে যোগাযোগ করলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জানান গঠনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করা হয়েছে। লাশ দুটি মর্গে পাঠানোর জন্য থানায় আনা হয়েছে। কামালের পিতা মাজার শরীফের খাদিমের ছেলে গোফরান আহমদ কে প্রধান আসামি করে ও আরো ৫জন কে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হওয়ার খবর পাওয়া যায়নি।
3 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
5 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
8 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়
7 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
2 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
8 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক