editor
প্রকাশিত: 8:54 PM, July 2, 2021

সিলেটে ২ মাসে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
দুই মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় রেকর্ড সংখ্যক আক্রান্ত শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ৩০২ জনের মধ্যে ১৭৭ জনই সিলেটের। একদিনে মারা গেছেন আরো তিনজন।
এ নিয়ে গত এক বছরে সিলেট বিভাগে ২৬ হাজার ২৮৩ জন করোনা আক্রান্ত হলেন এবং মারা গেছেন ৪৮১ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩০২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ১৭৭ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ২৫ জন, মৌলভীবাজারে ৫২ জন এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়।
এ নিয়ে গত বছরের মার্চ মাস থেকে চলতি ২ জুলাই পর্যন্ত বিভাগে মোট ২৬ হাজার ২৮৩ জনের করোনা শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে সর্বাধিক সিলেট জেলায় ১৭ হাজার ৪০৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৮১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৭৭ জন।
পক্ষান্তরে এক বছরে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৩৭৭ জন। এদের মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ১৫২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৩০ জন, হবিগঞ্জে ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৮৫ জন।
এছাড়া গত বছরের এপ্রিল থেকে ২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৮১ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলাতেই ৩৯৪ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৫ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে এখনো ৩৭১ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ৩৪৫ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজারে ১৮ জন।
সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, করোনায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এখনো হাসপাতালে ভর্তি আছেন ৮৮ জন। এর মধ্যে ৪৮ জনের করোনা পজিটিভ, উপসর্গ নিয়ে ৪০ জন এবং আইসিইউতে ১৫ জন চিকিৎসাধীন।
ডিএসএস/০২/জুলাই/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে