admin
প্রকাশিত: 4:13 PM, July 3, 2021

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর সমঝোতা চুক্তি স্বাক্ষর
উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি (MOU) স্বাক্ষরিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এবিএম আব্দুল হান্নান এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) মো. নঈমুল হক চৌধুরী।
এই চুক্তির মুল লক্ষ্য হচ্ছে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা। যৌথভাবে গবেষণার মাধ্যমে মানসম্মত চিকিৎসা শিক্ষার উৎকর্ষতা সাধন এবং দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান তথা উন্নত সেবা প্রদানের নিশ্চয়তা সৃষ্টি করা।
এই চুক্তির মাধ্যমে দেশের চিকিৎসা শিক্ষাসহ সামগ্রিক স্বাস্থ্যখাতে গবেষণার বিষয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর একটি শক্তিশালী প্লাটফর্মের যাত্রা শুরু হলো বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।-বিজ্ঞপ্তি
ডিএসএস/০৩/জুলাই/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে