admin
প্রকাশিত: 5:57 PM, July 4, 2021

স্ত্রীর গায়ে আগুন দিয়ে পালালেন স্বামী, আটক ৪
মৌলভীবাজার প্রতিনিধি
পারিবারিক বিরোধের জেরে মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে এক বখাটে স্বামী। অগ্নিদগ্ধ রহিমা বেগম (২২) এখন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
আজ রোববার সকাল ৬টার দিকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রতুলী গাংকুল গ্রামে রহিমার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। রহিমা বেগম গাংকুল গ্রামের রফিক মিয়ার মেয়ে। তার স্বামী শিপন আহমদ উপজেলার রতুলী আরেঙ্গাবাদ গ্রামের মুকুল মিয়ার ছেলে।
আহত রহিমার ভাই রাজু আহমদ বলেন, প্রায় ৩ বছর আগে শিপনের সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাকে নির্যাতন করতো। তাদের ২ বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। সম্প্রতি তার বোনকে প্রতিনিয়ত মারধর করতো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এ কারণে মাসখানেক আগে তার বোনকে বেড়াতে আনেন। কিন্তু নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি শ্বশুরবাড়ি যেতে অনীহা প্রকাশ করেন। এ ঘটনাটি গ্রামের লোকজন মীমাংসা করে দেয়। এরপর থেকে তিনি আমাদের বাড়িতে আসতে থাকেন।
তিনি বলেন, তার ভগ্নিপতি পেশায় মোটরসাইকেল মেকানিক। শনিবার রাতে কাজ শেষে আমাদের বাড়িতে এসে থাকে। ভোরবেলা তার বোনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে ঘরের লোকজন ওঠে বিভিন্নভাবে চেষ্টা করে আগুন নেভানোর। কিন্তু ততক্ষণে তার বোনের চরম ক্ষতি হয়ে যায়। তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার দেহের অধিকাংশ অংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসক তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রাখার কথা বললেও আইসিইউ সংকট রয়েছে বলে জানানো হয়। এখন তাকে বাঁচানোর কোনো উপায় দেখছি না।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার ভোরে রহিমা বেগমের চিৎকারে এলাকার লোকজন বাড়িতে দৌড়ে যান। ততক্ষণে রহিমার দেহ ঝলসে গেছে। তাকে বাঁচানোর প্রাণান্তর চেষ্টায় পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেছেন।
স্থানীয়দের অভিযোগ, শিপন আহমদ বখাটে হিসেবে এলাকায় পরিচিত। তার চলাফেরাও খারাপ লোকদের সঙ্গে। আর স্ত্রীকে নির্যাতনের বিষয়টি অনেক পুরোনো ঘটনা এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও তিনি না সুধরানোয় স্ত্রী বাপের বাড়ি চলে যায়। সেখানে তাকে হত্যা উদ্দেশ্যে পেট্রোল দিয়ে গায়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় শিপন।
মৌলভীবাজারের বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, পরিবারিক কলহের জেরে শিপন পেট্রোল ঢেলে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় শিপনের মা, দ্ইু ভাই, চাচাতো ভাইকে আটক করা হয়েছে।
ডিএসএস/০৪/জুলাই/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে