editor
প্রকাশিত: 9:59 AM, July 6, 2021

কুলাউড়ায় হতদরিদ্র মানুষের পাশে এসপি জেদান আল মুসা
কুলাউড়া প্রতিনিধি
বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে দেশে কটুর লকডাউন অবস্থায় অসহায় ও দরিদ্র মানুষের জীবন-জীবিকা অনেকটা অচল। এমতাবস্থায় অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ ও লকডাউনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার স্বার্থে মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ি ও বড়লেখা থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত এসপি জেদান আল মুসা।
গতকাল সোমবার কুলাউড়া থানার বাদে মনসুর এলাকার কলোনি গুলোতে রান্না করা ৩০০ প্যাকেট খাবার বিতরণ ও অসহায় হতদরিদ্র মহিলাদের মধ্যে নগদ অর্থ প্রদান করেন। পরবর্তীতে তিনি লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত এসপি সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, ওসি তদন্ত সহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ।
এসময় তিনি বলেন করোনা পরিস্থিতিতে হতদরিদ্র মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছে তাই আমরা আমাদের সাধ্য মতো তাদের পাশে দাড়ানোর চেষ্টা করছি, আমাদের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতন হতে হবে এবং জনসাধারণের মধ্যে মাস্ক পরা নিশ্চিত করতে হবে।
ডিএসএস/০৬/জুলাই/২০২১/নুরুল
6 সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী
5 জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও
1 সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহেরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্ব
6 বটেশ্বরস্থ চুয়াবহর ইকরা মডেল মাদরাসার একাডেমিক শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন বিভাগের আনুষ্ঠানিক উদ্ভোধন উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) ইকরা মডেল
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” এর সিলেট সফর উপলক্ষে
7 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে মো. আব্দুল
8 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, গার্ল গাইডস্-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার পাশাপাশি সমাজ
2 আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বলেছেন, মানুষের জীবনে আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র