admin
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১

কমলগঞ্জে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ব্র্যাকের বিরুদ্ধে কিস্তি পরিশোধে গ্রাহকদের অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার কঠোর লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কর্মহীন লোকদের কিস্তি পরিশোধের জন্য চাপ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের বিরুদ্ধে। ঋণের কিস্তি পরিশোধে বিপাকে পড়ে হিমশিম খাচ্ছেন কর্মহীন ঋণগ্রহীতারা। তবে ব্র্যাকের পক্ষ থেকে অভিযোগটি অস্বীকার করে বলা হয়েছে তারা কোন চাপ দিচ্ছেন না।
জানা যায়, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর থেকে মৃত্যু ও আক্রান্তের হার বাড়তে থাকায় সরকার দেশজুড়ে কঠোর লকডাউন ঘোষণা করে। ফলে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নিম্নআয়ের মানুষের আয়-রোজগার এক রকম বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে কমলগঞ্জের বিভিন্নস্থানে ব্র্যাক সমিতির মাঠকর্মীরা ক্ষুদ্র ঋণ গ্রহিতাদের বাড়ি বাড়ি গিয়ে কিস্তি আদায়ে চাপ প্রয়োগ করে বাধ্য করছেন ঋণ পরিশোধে। এতে কিস্তির টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন কর্মহীন ঋণগ্রহীতারা। নাম প্রাকাশে অনিচ্ছুক একজন ঋণ গ্রহিতা প্রতিনিধিকে জানান, লকডাউনের মধ্যে কর্ম নেই ব্র্যাকের কিস্তির জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। কিস্তি পরিশোধ না করলে আর ঋণ দেয়া হবেনা বলে হুঁশিয়ারী উচ্চারণ করা হচ্ছে।
উপজেলার শমশেরনগর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান, মিরতিংগা চা-বাগান শমশেরনগর ব্র্যাক সমিতির মাঠকর্মী শিপ্রা সরকার ঋণ গ্রহীতাদের কাছ থেকে কিস্তি আদায় করতে দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিস্তি আদায় না করলে অফিস থেকে বেতন দেওয়া হয়না। তিনি আরও বলেন, আমি কারও কাছ থেকে জোরপূর্বক কিস্তি আদায় করছিনা। কেউ নিজ ইচ্ছায় দিলে তা গ্রহণ করছি।
এ বিষয়ে ব্র্যাক শমশেরনগর অফিসের ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, ঋণ গ্রহীতারা অফিসে ফোন করে কিস্তি নেয়ার কথা বলায় আমরা লোক পাঠিয়ে কিস্তি আদায় করছি।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ব্র্যাকের মৌলভীবাজার জেলা অফিসকে বলা হয়েছে, কিস্তি আদায় বন্ধ রাখার জন্য। না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএসএস/০৬/জুলাই/২০২১/নুরুল
6 বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট
2 সিলেট নগরীর রায়নগর সোনারপাড়ায় নিলয় মোটরস লি. এর নিজস্ব হিরো শো-রুমে নতুন হিরো গ্ল্যামার এক্স মডেলের মোটরবাইক আনুষ্ঠানিকভাবে লঞ্চ
7 পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের নরসীমপুর গ্রামে দুইশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী
2 সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বিপুল ভোটে সংসদ সদস্য
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও
4 সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহেদ আহমদের দ্রুত সুস্থতা কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা
8 স্বেচ্ছাসেবক মূলকভাবে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)-এর লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচী, কার্যক্রম, পরিচালনার জন্য ৪১ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় শাখা
5 শিপন আহমদ: সিলেটের রাজনৈতিক মানচিত্রে আরিফুল হক চৌধুরী কেবল একটি নাম নয়, বরং একটি লড়াকু অধ্যায়ের নাম। ১৮ নম্বর