admin

প্রকাশিত: 5:12 PM, July 6, 2021

আন্তর্জাতিকভাবে কৃষিপণ্যের গুরুত্ব বাড়াতে ব্র্যান্ডিং ও কৃষি বিপণন গবেষণা প্রয়োজন : ড. আহমদ আল কবির

রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির বলেছেন, আন্তর্জাতিক বাজারে দেশের কৃষিপণ্যের গুরুত্ব বাড়াতে কৃষি বিপণন নিয়ে গবেষণা ও ব্র্যান্ডিং করা দরকার। তিনি বলেন, পণ্যের মান উন্নতি করা উচিত। যে পণ্য আমরা রপ্তানি করছি, পণ্যের মান ঠিক আছে কী নেইÑ সেদিকে নজর রাখতে হবে। শুধু পরিবহন ব্যয় বৃদ্ধিতে রপ্তানিতে কৃষিপণ্যের গুরুত্ব হারাচ্ছে, এটা কতোটা ঠিক বলা মুশকিল। তবে পণ্যের মানোন্নয়নের পাশাপাশি কৃষিপণ্যের ব্র্যান্ডিংয়ে গুরুত্ব দিতে হবে। কৃষিপণ্যের ভালো ব্র্যান্ডিং করতে পারলে আন্তর্জাতিক বাজারে আমাদের কৃষিপণ্যের গুরুত্ব নিশ্চয়ই বাড়বে। কৃষিজাত পণ্যের ব্রান্ডিং হলে পণ্য সম্পর্কে মানুষ জানবে, পরিচিতি পাবে। একটা আস্থা ও নির্ভরতার জায়গা তৈরি করতে পারলে আন্তর্জাতিক বাজারে আমাদের কৃষিপণ্যের গুরুত্ব অনেক বেড়ে যাবে।

তিনি আরও বলেন, আমাদের কাছ থেকে কেন, ‘কৃষিপণ্য কিনবেন’ এর সঠিক ব্যাখ্যা যদি আমরা কৃষি বিপণনে ব্যবহার করতে পারি, তাহলে এর সুফল পাওয়া যাবে। সাসটেইনেবল কৃষি মার্কেটের জন্য ব্র্যান্ডিংয়ের বিকল্প নেই। এই ব্র্যান্ডিংয়ে সরকারের বিভিন্ন এজেন্সি সহযোগিতা করবে। প্রাণ ও ওয়ালটনের পর আর কোনো পণ্য আন্তর্জাতিক বাজারে আমাদের সেভাবে ব্র্যান্ডিং হয়নি।

আমাদের মনে রাখতে হবে, ব্র্যান্ডিংয়ের কারণেই প্রাণ ও ওয়ালটন এখন আন্তর্জাতিকভাবে পরিচিত এবং জনপ্রিয়। শুধু মধ্যপ্রাচ্যই নয়, ওয়ালটন এখন বিশে^র অনেক দেশেই চিনে। প্রাণকেও চিনে। আমাদের নতুন কোনো ব্র্যান্ডিং নেই। আন্তর্জাতিক বাজারে প্রবল প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতার বাজারে সাসটেইনেবল হতে হলে ব্র্যান্ডিং অবশ্যই করতে হবে।

ড. আহমদ আল কবির বলেন, কৃষিপণ্যের ব্র্যান্ডিংয়ে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। সরকার তাদের সাপোর্ট দেবে। যতো ধরনের বাঁধা আছে পণ্য আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার জন্য, পরিচিত ও জনপ্রিয় করার জন্য, সেই সহযোগিতাটা সরকার করবে। প্রয়োজনে ইনসেনটিভ দেবে। গবেষণায় সহযোগিতা করবে। ব্র্যান্ডিংয়ে সরকার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। পণ্যের আন্তর্জাতিক ব্র্যান্ডিং সরকার কোনোদিনই করতে পারবে না। কোনো সরকারই তা করেনি। কারণ সরকার ব্যবসা বোঝে না। সরকারকে ব্যবসা বোঝাবে বেসরকারি খাত।

রপ্তানিতে কৃষিপণ্য কেন গুরুত্ব হারাচ্ছে তা নিয়ে গবেষণা করতে হবে। কৃষি মার্কেটিং নিয়ে যারা গবেষণা করছেন, তাদের আরও উৎসাহিত করতে হবে। তারা যেন কৃষি বিপণন নিয়ে গবেষণা করেন। রূপালী ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান বলেন, নতুন নতুন অনেক কৃষিপণ্য আমাদের আসছে। আলুর জন্য সারাদেশে যে কোল্ড স্টোরেজ আছে, এরকম আরও কোল্ড স্টোরেজ তৈরি করতে হবে। কৃষিপণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজ দরকার। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর্থিক সহযোগিতার চেয়েও বেশি দরকার বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা। সকলে সমন্বিতভাবে কাজ করলে রপ্তানিতেও গুরুত্ব হারানোর শঙ্কা কেটে যাবে।

ডিএসএস/০৬/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল ও সম্পাদক লিমন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল ও সম্পাদক লিমন

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম ভোটের হাওয়া। যেখানে অন্যান্য রাজনৈতিক