admin
প্রকাশিত: 5:46 PM, July 6, 2021

স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার : অধ্যাপক জাকির
নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের সাথে করোনার চিকিৎসা সেবা কার্যক্রম নিয়ে বৈঠক করেন।
এসময় হাসপাতালের পরিচালক করোনা ডেডিকেটেড সেন্টার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী হাসপাতালের করোনা চিকিৎসা সেবা সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।
বৈঠকে অধ্যাপক জাকির হোসেন বলেন, সিলেটের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সেই সাথে সবসময় সিলেটের সার্বিক বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন খোঁজ নিচ্ছেন। মন্ত্রী মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় সিলেটের স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাচ্ছে। করোনা ডেডিকেটেড সেন্টার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আক্রান্ত রোগীরা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান। সেই সাথে যেসব সমস্যা রয়েছে সেগুলোর ব্যাপারে তিনি মন্ত্রীর সাথে কথা সমাধান করার জন্য আশ্বস্ত করেন।
হাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার বলেন, করোনা আক্রান্ত রোগীরা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন সেদিকে নজর রেখেই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কিছুটা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালে আইসিইউ বেডের সংকট রয়েছে। কোন আইসিইউ খালি নেই। তবে জেনারেল বেড খালি রয়েছে। হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রোগীদের সবচেয়ে অক্সিজেন লাগছে। অক্সিজেন সরবরাহে যাতে কোন সমস্যা না হয় সেদিকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এসম তিনি বলেন, সিলেটবাসীকে হাসপাতালের পক্ষ থেকে সর্বাত্মক সেবা দেয়ার চেষ্টা অব্যাহত আছে। এজন্য চিকিৎসকসহ সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, কার্যনির্বাহী কমিটির সদস্য সোয়েব আহমদ ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বি.এন.এ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
ডিএসএস/০৬/জুলাই/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন