admin

প্রকাশিত: 1:17 PM, July 7, 2021

সিলেটের আরোও ৯ জনের মৃত্যু, সনাক্ত ৩৬২

সিলেটের আরোও ৯ জনের মৃত্যু, সনাক্ত ৩৬২

করোনা

নিজস্ব প্রতিবেদক
সিলেটে অতীতের সব রেকর্ড ভেঙে এবার সর্বোচ্চ মৃত্যু দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে করোনা ভাইরাস। মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনা সনাক্ত হয়েছে আরও ৩৬২ জনের। এরআগে গত সোমবার (৫ জুলাই) সিলেটে করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সিলেটের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর চাপ। আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। সিলেটের অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। রোগীকে বাঁচাতে তাদের স্বজনরা আইসিইউর জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে ৭ জন সিলেটের। সেই সাথে সনাক্ত হওয়া ৩৬২ জনের মধ্যে সিলেটের ১৬৫ জন রয়েছেন। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২৫ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ৭ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৫০২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৪০৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৩৮ জন রয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৯ জনের প্রাণহানী হয়। এরমধ্যে সিলেটের ৭ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের আরও ১ জনের প্রাণহানী হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৬২ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৬৫, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ৩১ জন, মৌলভীবাজারে ৯৪ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৮ জনের করোনা সনাক্ত হয়। নতুন এই ৩৬২ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৬ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৭৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ১৫৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৫১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৩৩২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২৫ জন। এরমধ্যে সিলেট জেলার ১১৪ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ১ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৩৪২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৬১৬ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৫৮ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৫০ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ১৮ জন, সুনামগঞ্জের ৯ জন, হবিগঞ্জের ১ জন রয়েছেন। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৪৪ জন। এরমধ্যে সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরও ১৮ জন।

 

 

ডিএসএস/০৭/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে