admin
প্রকাশিত: 2:23 PM, July 7, 2021

ঘুমন্ত স্ত্রীকে খুন করে পালালেন স্বামী
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। গতকাল মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ নির্মম ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূর নাম পারভিন আক্তার (৩৫)। তিনি মাহমুদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে পারভিনের সঙ্গে তার খালাতো ভাই পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার চান্দেরপাড়া গ্রামের রেনু মিয়ার ছেলে তকদির হোসেনের (৪০) বিয়ে হয়।
বিয়ের পর থেকে তকদির শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন। তাদের দুটি সন্তান রয়েছে। আর্থিক সচ্ছলতার জন্য কয়েক বছর আগে পারভিন সৌদি আরবে পাড়ি দেন।
প্রায় দেড় মাস আগে পারভিন সৌদি থেকে দেশে ফেরত আসেন। দেশে আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে পারভিন তার দুসন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন।
রাত প্রায় ১টার দিকে তকদির হোসেন ধারাল অস্ত্র দিয়ে পারভিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় শিশুসন্তানদের চিৎকারে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে পারভিনের ক্ষতবিক্ষত লাশ দেখতে পান।
মাধবপুর থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বালিশসহ আলামত জব্দ করা হয়েছে।
ডিএসএস/০৭/জুলাই/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে