admin

প্রকাশিত: 3:03 PM, July 7, 2021

স্কুলের পাশে ইটভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী ও স্থানীয়রা

স্কুলের পাশে ইটভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী ও স্থানীয়রা

স্কুলের পাশে ইটভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী ও স্থানীয়রা

7

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে জালালিয়া এলাকায় বেগম জেবুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ঘেঁষে কার্যক্রম চালাচ্ছে একটি ইটভাটা। কৃষিজমিতে গড়ে উঠা এ ইটভাটা নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনা থাকলেও থেমে নেই ইট পোড়ানো। এরই মধ্যে ভাটার কালো ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়েছে আশপাশে।

8

এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে স্থানীয় বাসিন্দাসহ বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীরা। শ্রীমঙ্গলের পৌর মেয়র মহসিন মিয়ার নামে এই ইটভাটা। তিনি জনপ্রতিনিধি হয়েও মৌলভীবাজারের কমলগঞ্জের একটি সরকারি স্কুলের আঙিনায় গড়ে তুলেছেন ‘মেসার্স মহসিন ব্রিকস’ নামের একটি ইটভাটা। শিক্ষা কার্যক্রম ব্যাঘাত হওয়ায় বেগম জেবুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কোনো পদক্ষেপই নেয়নি প্রশাসন। তবে ইটভাটার মালিকরা দাবি করছেন তারা আইন মেনেই ভাটা স্থাপন করেছেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩ অনুযায়ী এমন স্পর্শকাতর এলাকায় ইটভাটা করার জন্য পরিবেশ ছাড়পত্র পাওয়ার সুযোগ নেই।

তারপরও ভাটা করা হয়েছে। এ ধরনের পদক্ষেপ দণ্ডনীয় অপরাধ। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রবেশ পথের দুপাশেই জমা করে রাখা হয়েছে ইট। ভবনের বারান্দা পর্যন্ত স্তূপীকৃত কাঁচা ও পোড়ানো ইট। ভবনের দেওয়াল ও বারান্দার রেলিংয়ে ছাইয়ের আস্তরণ পড়ে গেছে। এমন অবস্থা যে, বিদ্যালয় খোলা হলে শিশু শিক্ষার্থীরা স্বাভাবিক চলাচলের জন্যও কোনো খোলা জায়গা পাবে না। স্কুলের পাশেই প্রায় ১০ ফিট দুরেই ভাটায় ইট তৈরির কাজ হয়। সেই সঙ্গে শুরু হয়েছে পরিবেশ বিপর্যয়। এখন সেখানে পুরোদমে ইট তৈরি হচ্ছে। ফসলি জমিতে চলছে ইট তৈরির কাজ। এসব জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। স্কুল ভবনে ধুলার আস্তরণ পড়েছে। শ্রেণিকক্ষে ধুলাবালি জমে আছে। এই বিপর্যস্ত পরিবেশের মধ্যেই পড়াশোনা করতে হয় কোমলমতি শিশুদের। জেবুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার জানান, দীর্ঘদিন ধরে থাকা এ ইটভাটাটি করোনা পরিস্থিতিতে আরো বেশি জায়গা ব্যবহার করছে। ইটভাটা বাচ্চাদের শারীরিক-মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

7

স্থানীয় শিক্ষার্থীর অভিভাবক মো. রফিক মিয়া বলেন, বিদ্যালয় ঘেঁষে ইটভাটা হওয়ায় শিশুদের পড়ালেখার পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ বা আবাসিক এলাকায় ইটভাটা স্থাপনের কোনো সুযোগ নেই। ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর ৮(১) ধারার ক, খ, গ ও ঘ উপধারায় স্পষ্ট করে বলা হয়েছে, পৌরসভা ও আবাসিক এলাকা এবং সরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে এবং ঘনবসতি এলাকার মধ্যে ভাটা করা যাবে না। ব্যবহার করা যাবে না কৃষিজমি। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার দুজন বলেন, দূর থেকে ট্রাকে করে মাটি আনা হচ্ছে। ধুলাবালিতে পরিবেশ দূষিত হয়ে শিক্ষার্থীদের কাশি, অ্যালার্জিজনিত রোগ ও শ্বাসকষ্ট প্রকট আকার ধারণ করে। চলাচলের রাস্তাটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

8

আবাসিক এলাকার মধ্যে ইটভাটা করায় আশপাশের বাড়িতে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। উপজেলায় শুধু জেবুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ই নয়, মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয় এবং সাজেদা বারি কিন্ডারগার্টেন স্কুলের পার্শ্ববর্তী কৃষিজমির ওপর গড়ে উঠেছে এরকম ইটভাটা। মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নূরুল মূহাইমিন মিল্টন বলেন, বিদ্যালয়ে এবং আবাসিক এলাকার ভিতরে ইটভাটার কারণে প্রকৃতির সৌন্দর্য হারাচ্ছে। কমলগঞ্জের আহমদ সিরাজ, শহীদ সাগ্নিকসহ কয়েক জন জানান, বিদ্যালয়ের একেবারে সন্নিকটে ইটভাটা থাকায় শিক্ষক, শিক্ষার্থীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। বিষয়টি প্রশাসনকে ইতিপূর্বে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে গত বছর উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা লোকালয়ের পাশে ইটভাটার ফলে স্থানীয় বাসিন্দাদের শ্বাসকষ্ট, কাশি, এলার্জি, নিউমোনিয়াসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, অনেক আগে থেকেই ইটভাটাগুলো গড়ে উঠেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তিনটি ইটভাটা নিয়ে বিগত সময়ে আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ঊর্ধ্বতন পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক বদরুল হুদা বলেন আমরা সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করেছি, লকডাউন শেষ হলে রিপোর্ট সিলেট বিভাগীয় অফিসে পাঠানো হবে।

 

1

ডিএসএস/০৭/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

4 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

3 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

1
6