admin
প্রকাশিত: 4:52 PM, July 7, 2021

গোয়াইনঘাটে পাঁচ দিন পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাটে নৌকা ডুবে নিখোঁজ শ্রমিক আজিজুর রহমান পাঠানের (৫২) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পাঁচদিন পর আজ বুধবার উপজেলার মুখতোলা নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গত শুক্রবার সকালে উপজেলার সারি-গোয়াইন নদীর মুখতোলা নামক এলাকায় নৌকা ডুবে তিনি নিখোঁজ হন।
নিহত আজিজুর রহমান সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের আব্দুল লতিফ পাঠানের ছেলে। তিনি তার ছেলে আলী আহমদকে নিয়ে বেশ কিছুদিন ধরে জাফলংয়ের বাংলাবাজার এলাকায় বালু শ্রমিকের কাজ করে আসছিলেন।
নিখোঁজের পাঁচদিন পর বুধবার সকালে স্থানীয় লোকজন মুখতোলা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ছেলে আলী আহমেদ লাশটি তার বাবা আজিজুর রহমানের বলে সনাক্ত করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১ মে বৃহস্পতিবার দিনের বেলা বালু উত্তোলনের কাজ শেষে গোয়াইনঘাটের মুখতোলা নামক এলাকার একটি ঘাটে তাদের ইঞ্জিন নৌকা বেধে রাতে নিজের ছেলেকে সঙ্গে নিয়ে নৌকায় ঘুমিয়েছিলেন আজিজুর রহমান পাঠান। তারা ঘুমিয়ে থাকা অবস্থায় শুক্রবার সকালবেলা ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এসময় ঘুম ভেঙ্গে তাড়াহুড়ো করে আজিজুর রহমানের ছেলে আলী আহমদ নৌকা থেকে নামতে পারলেও আজিজুর রহমান নৌকাসহ তলিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ডিএসএস/০৭/জুলাই/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন