admin

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১

সিলেটে আরো ১০ জনসহ মৃত্যু ৫০০ ছাড়ালো

সিলেটে আরো ১০ জনসহ মৃত্যু ৫০০ ছাড়ালো

করোনা

3

নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সিলেটে আবারো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত বছরের এপ্রিল থেকে এ বছরের ৭ জুলাই পর্যন্ত মৃতের সংখ্যা ৫০২ জনে পৌঁছালো।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩৬২ জন। তাদের ১৬৫ জনই সিলেট জেলার। এছাড়া মৌলভীবাজারের ৯৪ জন, হবিগঞ্জের ৩১, সুনামগঞ্জের ২৪ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।

8

এ নিয়ে গত বছরের এপ্রিল থেকে এ বছরের ৭ জুলাই পর্যন্ত মৃতের সংখ্যা ৫০২ জনে পৌছালো। মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলারই ৪০৮ জন, সুনামগঞ্জের ৩৫, হবিগঞ্জের ২২ জন এবং মৌলভীবাজারের ৩৮ জন।

5

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন মারা যাওয়া তথ্য দেওয়া হয়। এরমধ্যে ৭জনই সিলেট জেলার। সুনামগঞ্জ ও হবিগঞ্জের একজন করে রয়েছেন।

এছাড়া বুধবার দুপুরে সিলেটে করোনার বিশেষায়িত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরো এক জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সৈয়দ নাফি মাহদি।

3

তিনি বলেন, হাসপাতালে ৯৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৭৪ জনের করোনা পজিটিভ এবং ১৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ১৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ বছরের ৭ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৭ হাজার ৭১৬ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলাতেই ১৮ হাজার ২৭৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৫৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৫১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৩৩২ জন করোনায় আক্রান্ত হন। পক্ষান্তরে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৩৪২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৬১৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৫৮ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৫০ জন।

বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৪৪ জন, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরো ১৮ জন।

এর আগে গত সোমবার কঠোর লকডাউন চলাকালেও করোনায় একদিন আরো ১০ জনের মৃত্যু হয়। গত ১ জুলাই থেকে শুরু হওয়া লকডাউনের সপ্তাহের একদিনে আরো ১০ জনের মৃত্যু দেখলো সিলেট।

এদিকে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বাড়লেও মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা এখনো গড়ে ওঠেনি। আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ে অনেকে, মাস্ক কেবল ফ্যাশন হিসেবে থুতনির মধ্যে পরে রাখে। আবার প্রশাসনের লোকজন দেখলেই থুতনির মাস্ক নাকে ওঠে।

এ বিষয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, লকডাউন হোক আর যাই হোক, বাইরে বেরোলেই যে কেউ অন্তত মাস্কটা যাতে সঠিকভাবে পরে রাখেন। মাস্ক সঠিকভাবে পরলে করোনা সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব! তাই মাস্ক সঠিকভাবে পরার বিষয়ে মানুষকে নিশ্চিত করতে হবে।

 

7

 

ডিএসএস/০৭/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

4 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

5 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

1 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

1 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

7 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল

১৬ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

১৬ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

3 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট

হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ

হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ

4 শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করছেন আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী বিএনপির

1
3