admin
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১

নবীগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘরের চাবি হস্তান্তর করেন এমপি মিলাদ গাজী
নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ‘ক’ তালিকার ভূমিহীন ও গৃহহীনদের ৮ টি ঘর উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে নির্মান কাজ পরিদর্শন ও উদ্বোধন শেষে সুবিধাভােগিদের হাতে চাবি হস্তান্তর করেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী।
বিগত ২০২০ সালের ৭ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘােষনা দিয়েছিলেন যে, দেশের একটি মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না। সারাদেশে ভূমি ও গৃহহীন ৮ লাখ ৮৫ হাজার ৬২২ পরিবারকে বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ সৈয়দপুর সড়কের পাশে দিঘীর পাড় গ্রামের নিকটে একটি মনােমুগ্ধকর স্থানে ৮ টি গৃহ নির্মান করা হয়। ইতিমধ্যেই ঘরের কাজ সম্পন্ন হয়। উদ্বোধন শেষে ৮ জন ভূমি ও গৃহহীন পেলেন তাদের নতুন ঠিকানা। তারা চাবি হাতে পেয়ে আনন্দে আত্মহারা। প্রাণভরে দোয়া করলেন মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
বুধবার বিকেলে নির্মানাধীন ঘর প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের সার্বিক তত্বাবধানে উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে আলােচনা সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ -বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী।
বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক।
বক্তব্য রাখেন ইনাতগঞ্জ ইউপি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক। এছাড়াও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী বলেন, এ দেশের গরীব দুখী অসহায় মানুষের ভাগ্যন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। দেশের একজন মানুষও যেন আশ্রয়হীন না থাকে ঘোষণা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ প্রধামন্ত্রীর দেয়া উপহার ঘর হস্তান্তর করা হলো। তিনি বলেন বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় । সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল ।
ডিএসএস/০৭/জুলাই/২০২১/নুরুল
2 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ
8 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
5 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
3 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
3 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
6 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
3 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
7 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল