admin
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১

বড়লেখায় ঘরে ঘরে জ্বর-সর্দি : করোনা পরীক্ষায় অনিহা
বড়লেখা প্রতিনিধি
বড়লেখার ঘরে ঘরে জ্বর ও সর্দির প্রকোপ দেখা দিয়েছে। রোগীর ভিড় বাড়ছে ডাক্তারদের চেম্বার সহ বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হঠাৎ করে জ্বর-সর্দির প্রকোপ দেখা দেয়ায় অনেকেই করোনার আতঙ্কে ভুগছেন।
জানা গেছে, চিকিৎসা সেবা নিতে যারা আসছেন তাদের বেশির ভাগই জ্বর-সর্দি ও কাশিতে ভুগছেন। অসুস্থদের অধিকাংশের বয়স ২০-৬০ এর মধ্যে, এর মধ্যে শিশুরাও আছে। গত ১৫ দিনে বড়লেখার শতাধিক রোগীকে জ্বর নিয়ে বড়লেখার বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে হয়েছে। পরবর্তীতে তাদের মধ্যে বেশ কয়েকজনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। বড়লেখায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০৪ জন। এর মধ্যে মারা গেছেন ১ জন।
চিকিৎসকরা জানান, প্রতিবছর ঋতু পরিবর্তনের শুরুতে গ্রামীণ এলাকায় ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা যায়। অন্য বছরগুলোতে জ্বর-সর্দি ৪-৫ দিনে সেরে গেলেও এবার তা দীর্ঘস্থায়ী হচ্ছে। ৮-১০ দিন পেরিয়ে গেলেও অনেকে পরিত্রাণ পাচ্ছেন না। তাপমাত্রা দ্রুত ওঠা-নামা, তাপমাত্রা বৃদ্ধি এবং সর্বোপরি আবহাওয়ার পরিবর্তনের কারণে জ্বর-সর্দির প্রাদুর্ভাব দেখা দেয়। কিন্তু এবারের জ্বরের ধরন অনেকটা অচেনা। দেখা যাচ্ছে শীত শীত ভাব, মাথাব্যথা, শরীরে ও হাড়ে ব্যথা, খাবারে অরুচি, গন্ধহীনতা, ক্লান্তি, দুর্বলতা, নাক-চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, চুলকানি, কাশি, অস্থিরতা ও ঘুম চলে যাওয়া, পেটের সমস্যা, বমি ও ডায়রিয়াসহ নানা রকমের উপসর্গ। তাই সঠিক চিকিৎসা দিতে চিকিৎসকরাও হিমশিম খাচ্ছেন।
বড়লেখা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দিনে ২৫-৩০ জন জ্বরের রোগী পাওয়া যাচ্ছে। যা অন্য যেকোনো সময়ের চেয়ে ৬০-৭০ ভাগ বেশি। তাদের অনেকের মধ্যে করোনার উপসর্গ রয়েছে। কিন্তু বেশিরভাগ রোগীর করোনা পরীক্ষায় অনীহা থাকায় তারা করোনায় আক্রান্ত কি না নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ডিএসএস/০৮/জুলাই/২০২১/নুরুল
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
2 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
4 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
5 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
1 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
3 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
4 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
7 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট