admin
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১

গোয়াইনঘাটে নাইজেরিয়ার ৩ নাগরিক আটক
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেট সীমান্তে শিশুসহ তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আজ দুপুর ১টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
এর আগে সকালে সিলেটের তামাবিল স্থলবন্দরে সংলগ্ন বাংলাদেশ সীমান্তের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২), তার স্ত্রী পাউল ইবুদি অকিচুকাও (২৮) ও তাদের শিশু কন্যা ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম (৩)।
এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, নয়টি মোবাইল ফোন, তিনটি পাসপোর্ট, একটি ড্রাইভিং লাইসেন্স, একটি ইন্ডিয়ান আধার কার্ড, একটি নাইজেরিয়ান এনআইডি কার্ড, এক হাজার ৬০০ মার্কিন ডলার ও ২৮০ ইন্ডিয়ান রুপি জব্দ করা হয়।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, গোয়েন্দা সংস্থার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সকালে শিশুসহ তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করে। দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি নিয়ে ইমিগ্রেশন পুলিশও কাজ করছে।
ডিএসএস/০৮/জুলাই/২০২১/নুরুল
1 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
7 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
4 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
3 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
2 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
4 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬