admin

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১

ভূল অপারেশনে একমাত্র পূত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় সাংবাদিক নুর উদ্দিন, বিচার চাইলেন ডাক্তারের

ভূল অপারেশনে একমাত্র পূত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় সাংবাদিক নুর উদ্দিন, বিচার চাইলেন ডাক্তারের

ভূল অপারেশনে একমাত্র পূত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় সাংবাদিক নুর উদ্দিন, বিচার চাইলেন ডাক্তারের

6

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার কর্মরর্ত সাংবাদিক নুর উদ্দিন। তিনি এক মাত্র পুত্র রিফাত উদ্দিনকে ডা. মো. শামছুর রহমানের ভূল অপারেশনে হারিয়েছেন। সন্তানকে হারিয়ে পাগল প্রায় সাংবাদিক নুর উদ্দিন। তিনি এখনো সন্তান হত্যা বিচার পাননি। বিষয়টি ধামাচাপা দিয়েছে একটি মহল।

সাংবাদিক নুর উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যবহৃত আইডি থেকে একটি পোষ্ট দিয়েছেন তা হুবহু তোলে ধরা হলো- ‘দুই মেয়ের জন্মের দীর্ঘদিন পর জন্মগ্রহন করে আমার একমাত্র পুত্র রিফাত উদ্দিন। জন্মের ৩ মাস পর গতবছরের এই দিনে সিলেট শহরের মা ও শিশু হাসপাতালে একটি ভূল অপারেশনে ডা. মো. শামছুর রহমান (ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক) এর হাতে মৃত্যু হয় আমার একমাত্র পুত্র রিফাত উদ্দিনের। ডাক্তারের অবজ্ঞায় একটি ভূল অপারেশনে একমাত্র পুত্রকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ি আমি ও আমার স্ত্রী। ছেলের মৃত্যুর একবছর পেরিয়ে গেলেও এই মৃত্যু কিছুতেই মেনে নিতে না পেরে এখনও আমার স্ত্রী মানষিকভাবে অসুস্থ রয়েছেন। কারণ তিনি জানেন, আমাদের ঘরে আর কোন দিনও কোন সন্তানের জন্ম হবে না।

ঘটনার পর আমি যখন ওই মানবরূপী ডাক্তারের বিরুদ্ধে অবস্থান নিতে যাই। তখনই বিষয়টি নিস্পত্তি করতে সিলেট শহরের মিফতা নামের একজন পরিচিত ব্যক্তি ধরণা দেন আমার সহকর্মীদের কাছে। অভিযুক্ত ডাক্তারকে মুখোমুখি করে বিষয়টি নিস্পত্তি করতে মিফতা সাহেবের মিথ্যা আশ্বাসে আমি সরল বিশ্বাসে এবং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী ভাই ও আমার সহকর্মীদের অনুরোধে একপর্যায়ে আমি বিষয়টি আপোষে নিস্পত্তি করতে সম্মতি দেই।

কিন্ত দীর্ঘ ১ বছর চলে গেছে আজ পর্যন্ত এব্যাপারে মিফতা সাহেব কোন প্রদক্ষেপ তো নেননি, এমনকি সহকর্মীদের ফোনও রিসিভ করেননি। অবশ্যই প্রথম কয়েক দিন তিনি নানান তালবাহানা করেন। মিফতা সাহেব যদি আন্তরিক হতেন এবং হারানোর বেদনা অনুভব করতেন তাহলে তার মতো মানুষের কাছ থেকে এই ধরণের অমানবিক আচরণ পেতাম না। আসলে যার হারায় সে বুঝে, হারানো কতটুকু কষ্টের। দুনিয়াতে আমি আমার পুত্র হত্যার বিচার না পেলেও ফরিয়াদ জানাই মহান আল্লাহর কাছে। তিনি অবশ্যই এর বিচার করবেন। সকলের কাছে একটাই অনুরোধ আপনারা আমার পুত্রে জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ধর্য্য ধরার তাউফিক দান করেন। আমিন’

6

 

4

 

2

ডিএসএস/১০/জুলাই/২০২১/নুরুল

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

6 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

2 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

4 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

4 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

1 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

4 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

8 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

3 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল

1
5