admin

প্রকাশিত: 3:57 PM, July 10, 2021

কমলগঞ্জে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশে দিল জনতা

কমলগঞ্জে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশে দিল জনতা

মৌলভীবাজারের কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স জীবিত শিশুকে মৃত ঘোষণার অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। উপজেলার শ্রীরামপুর নয়াবাজার ও মইদাইল এলাকায় এ ঘটনাটি ঘটে। গত বৃহস্পতিবার রাত ১০ টায় পূর্ব বিরোধের জের ধরে শ্রীরামপুর নয়াবাজারে আব্দুল মুকিতের (কাতার প্রবাসী) উপর হামলা করে একই এলাকার হেলাল মিয়া, মুহিত, সিপার উদ্দিন ও শাহজাহান। এ ঘটনায় কাতার প্রবাসী আব্দুল মুকিত গুরুতর আহত হলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে আব্দুল মুকিত নামের এক ব্যক্তি আহত হওয়ার ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে মুকিত ও হেলালের লোকজন মুন্সীবাজার ইউনিয়নের মইদাইল জামে মসজিদে জুম্মার নামাজের সময় দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালালে গেলে মুসল্লীগন তাদের দুই পক্ষের লোকজনকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুর রশীদের ছেলে হেলাল মিয়া (৩৫) ও মুহিত মিয়া (৩২), একই ইউনিয়নের চাঁনপুর গ্রামের মজম্মিল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮), একই গ্রামের সিজিল মিয়ার ছেলে সজিব আহমেদ (১৭), বশির মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৫) এবং হাসপাতাল থেকে আব্দুল মনিরের ছেলে আব্দুল মুকিত (২৮) কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ব্যাপারে আহত আব্দুল মুকিত জানান, কিছুদিন আগে আমি প্রবাস থেকে দেশে ফিরেছি। গত বৃহস্পতিবার রাতে শ্রীরামপুর নয়াবাজারে আমাকে একা পেয়ে হেলালের নেতৃত্বে মুহিত, সিপার ও শাহজানরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা করে আহত করে। আমি চিকিৎসাধীন থাকা অবস্থায় আবারে হেলাল গংরা শুক্রবার হামলা চালানোর চেষ্টা চালায়।

তবে হেলালের দাবী, শুক্রবার দুপুরে পৌর মেয়রের সাথে কাজ শেষ করে হাসপাতালে গেলে চিকিৎসাধিন মুকিতের লোকজন আমাদের দেখতে পেয়ে ধাওয়া করে। পরে আমরা ভয়ে মইদাইল জামে মসজিদে আশ্রয় নিয়ে মুসল্লিরা দু’পক্ষকেই আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এদিকে পতনঊষার ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম ৬ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদের মুসল্লীরা খবর দিলে পুলিশ ৬ জনকে আটক করে নিয়ে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডিএসএস/১০/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে