admin
প্রকাশিত: 4:36 PM, July 10, 2021

শনিবার সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদের কাছে মাস্ক হস্তান্তর করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
সম্মুখ সারির করোনাযোদ্ধা সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের ব্যবহারের জন্য এক হাজার মাস্ক উপহার দিয়েছে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা (ইন্ক)।
আজ শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ছামির মাহমুদের কাছে এসব মাস্ক হস্তান্তর করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। এ সময় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ইউসুফ আলী ও সাংস্কৃতিক কর্মী আশরাফুল ইসলাম অনি।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদএক হাজার পিস মাস্ক উপহার দেওয়ায় সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি-সাধারণ সম্পাদকসহ সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, করোনা প্রতিরোধ যোদ্ধাদের কাছে সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া প্রশংসার দাবি রাখে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা বন্ধুরা করোনাকালে দেশের মাটি ও মানুষের জন্য কল্যাণমূলক কাজ করে দেশপ্রেমের নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। ভবিষ্যতেও এ ধরনের মহৎ কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি
ডিএসএস/১০/জুলাই/২০২১/নুরুল
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
5 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
3 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
2 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
3 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
4 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
1 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা