admin
প্রকাশিত: 5:29 PM, July 10, 2021

কমলগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পবেন্ড শব্দকর (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার শমসেরনগর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক পবেন্ড উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের ব্রজেন্ড শব্দকরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শমসেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজীর নেতৃত্বে একদল পুলিশ শমসেরনগর বাজারের আজিজ টেলিকমের সম্মুখ থেকে পাবেন্ড শব্দকরকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃত মাদক বিক্রেতাকে আজ শনিবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডিএসএস/১০/জুলাই/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে