admin
প্রকাশিত: 3:21 PM, July 13, 2021

অস্থায়ী পশুর হাট বসছে কালাপাথর, কয়েদির মাঠে ও ট্রাক টার্মিনালে
নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ এড়াতে সিলেট নগরীর কোথায় কোথায় পশুর হাট বসানো যায় সে বিষয়ে এখনও ভাবছে জেলা প্রশাসন।
ইতোমধ্যে সিলেট সিটি করপোরেশন ৮টি স্থানে পশুর হাট বসানোর জন্য অনুমতি চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন পাঠানো হয়। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামীকাল বুধবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
একটি সূত্র জানায়, সিসিকের দেয়া জেলা প্রশাসনের চিঠিতে ৮টি স্থানে পশুর হাট বসানোর জন্য অনুমতি চাওয়া হয়। এরমধ্যে সিলেটের শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়াম, রিকাবীবাজার পয়েন্ট, লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ রয়েছে।
এ ব্যাপারে সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মামুনুর রশীদ জানান, পশুর হাটের ব্যাপারে জেলা প্রশাসন কোন সিদ্ধান্ত এখনও নেয়নি। আগামীকাল বুধবার (১৪ জুলাই) পশুর হাটের ব্যাপারে সিদ্ধান্ত হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, সিসিকের পক্ষ থেকে মহানগরীর ৮টি এলাকায় পশুর হাট বসানোর জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত জেলা প্রশাসন থেকে পশুর হাটের ব্যাপারে কোন সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
ডিএসএস/১৩/জুলাই/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন