editor

প্রকাশিত: 5:58 PM, July 15, 2021

২০২১ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

২০২১ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

২০২১ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

2

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২১ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের সংক্ষিপ্ত সিলেবাসের উপর নির্ভর করে এসএসসি এর গ্রুপভিত্তিক ৩টি বিষয়ে ১৮ জুলাই ২০২১ ইং এবং এইচএসসি এর গ্রুপভিত্তিক ৩টি বিষয়ে ২৬ জুলাই ২০২১ ইং থেকে এ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

7

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ১৮ জুলাই থেকে এসএসসি/সমমানের গ্রুপভিত্তিক ৩টি বিষয়ে ১২ সপ্তাহে প্রতি সপ্তাহে দুটি করে মোট ২৪টি এবং ২৬ জুলাই থেকে এইচএসসি/সমমানের ১৫ সপ্তাহে প্রতি সপ্তাহে দুটি করে মোট ৩০টি এ্যাসাইনমেন্ট নেয়া হবে।

এসএসসি/সমমানের ৩টি বিষয়ের প্রত্যেক বিষয়ে ৮টি করে মোট ২৪টি এবং এইচএসসি/সমমানের ৩টি বিষয়ের ৬টি পত্রে ৫টি করে ৩০টি এ্যাসাইনমেন্ট থাকবে। আবশ্যিক বিষয়গুলোর কোনো এ্যাসাইনমেন্ট দেয়া হবে না।

1

শিক্ষামন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ২০২১ সালের নভেম্বর মাসের ২য় সপ্তাহে এসএসসি/সমমানের জন্য সময় ও মানবণ্টন অর্ধেক কমিয়ে গ্রুপভিত্তিক ৩টি বিষয়ের এবং ডিসেম্বর মাসের ১ম সপ্তাহে এইচএসসি/সমমানের জন্য সময় ও মানবণ্টন অর্ধেক কমিয়ে গ্রুপভিত্তিক ৩টি বিষয়ের ৬টি পত্রের পরীক্ষা নেয়া হবে। আবশ্যিক বিষয়গুলোর কোনো পরীক্ষা নেয়া হবে না। গ্রুপভিত্তিক ঐচ্ছিক অর্থাৎ ৪র্থ বিষয়ের পরীক্ষা বাদ দেয়া হবে। গ্রুপভিত্তিক শিক্ষার্থীরা তাদের ঐচ্ছিক অর্থাৎ ৪র্থ বিষয়ের এ্যাসাইনমেন্ট বা পরীক্ষা দেয়া লাগবে না।

সকল বিষয়ের অনিয়মিত এক বা দুই বিষয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে যারা আবশ্যিক বিষয়ে অনিয়মিত তাদের পরীক্ষা দেয়া লাগবে না এবং যারা গ্রুপভিত্তিক বিষয়ে অনিয়মিত তারা এ্যাসাইনমেন্ট ও পরীক্ষা দেয়া লাগবে। যদি করোনা ভাইরাসের কারণে পরীক্ষা নেয়া সম্ভব না হয় তাহলে এসএসসি এর জন্য এ্যাসাইনমেন্ট মূল্যায়ন ও আবশ্যিক বিষয়গুলোর নম্বর জেএসসি/জেডিসি/সমমানের বিষয়গুলোর ফলাফল থেকে এবং এইচএসসি এর এ্যাসাইনমেন্ট মূল্যায়ন ও আবশ্যিক বিষয়গুলোর নম্বর জেএসসি/জেডিসি/এসএসসি/দাখিল/সমমানের বিষয়গুলোর ফলাফল থেকে নেয়া হবে।

4

শিক্ষামন্ত্রী আবারও বলেন, যদি কোনোভাবে পরীক্ষা নেয়া সম্ভব না হয় তাহলে ২০২০ সালের এইচএসসি রেজাল্টের মতো ২০২১ সালের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান সাবজেক্ট ম্যাচিং এর মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হবে।

সর্বশেষ শিক্ষামন্ত্রী বলেন, ঈদুল আযহার পর ২০২১ সালের এইচএসসি/সমমান পরীক্ষার ফরম ফিলাপ অনলাইনে শুরু হবে এবং এনটিআরসিএ (NTRCA) এর শিক্ষক নিয়োগের ৩য় গণবিজ্ঞপ্তির ফলাফল বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় প্রকাশ করা হবে।

 

ডিএসএস/১৫/জুলাই/২০২১/নুরুল

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

3 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

1 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

1 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

2 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

2 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
4