editor
প্রকাশিত: 1:57 PM, January 28, 2021
অনলাইন ডেস্ক
প্রতারণা, চাঁদাবাজি ও জালিয়াতিসহ ভয়ঙ্কর অপরাধে জড়িত ১১ মামলার আসামি চট্ট্রগ্রামের হারুন অর রশিদ (৩২) ওরফে বডি বিল্ডারের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার রাতে রাজধানীর বাড্ডা লিংক রোডের শরিয়তপুর টাওয়ার থেকে মতিঝিল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে রাতেই মতিঝিল থানায় এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলা নং-৩৩। ধারা দন্ডবিধি ৪০৬-৪২০-৫০৬। বুধবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আগামী রোববার তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মতিঝিল থানা সুত্রে জানা গেছে। হারুনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি ছাড়াও জাল দলিল তৈরি, অস্ত্র মামলা, সরকারি সম্পত্তি চুরিসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে মতিঝিল থানা পুলিশ জানায়, এই আসামি বিভিন্ন লোকজনকে নানাভাবে ব্ল্যাকমেইল করে আসছিল। বিভিন্ন ব্যবসায়ীদের টার্গেট করে নানা ধরণের ফাঁদ পাতে সে। তার অনেকগুলো মোবাইল সিমকার্ড রযেছে। যা অপরাধমুলক কাজে ব্যবহার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন