editor

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১

এবার আমেরিকান কন্যা সেজে জাপা নেত্রী শিউলির ‘প্রতারণা’

এবার আমেরিকান কন্যা সেজে জাপা নেত্রী শিউলির ‘প্রতারণা’

6

নিজস্ব প্রতিবেদক
আমেরিকান প্রবাসী কন্যা সেজে আবারও ভয়ঙ্কর ফাঁদ পাতার অভিযোগ উঠেছে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি শিউলি আক্তারের বিরুদ্ধে। এবার তার ফাঁদে পা দিলেন সুনামগঞ্জের এক সহজ-সরল যুবক (২৬)। গত ২ মার্চ  সিলেট নগরীর মদীনা মার্কেটের একটি বাসায় বিয়ের নাটক সাজিয়ে জিম্মি করে শিউলি ও তার সহযোগিরা ওই যুবকের কাছ থেকে বড় অংকের টাকা টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিউলি সিলেটের বিশ্বনাথ উপজেলার কুনারই গ্রামের মৃত তৌহিদ উল্লাহর মেয়ে তিনি। তিনি এর আগেও এমন প্রতরণার দায়ে গ্রেফতার হয়েছেন।
শিউলির সর্বশেষ প্রতারণার শিকার সুনামগঞ্জের ওই যুবককে বলেন, ‘শিউলি চক্রের নির্দিষ্ট তিনজন ঘটক (দালাল) প্রায় দুই সপ্তাহ আগে আমার বাবার সঙ্গে দেখা করে এক আমেরিকা প্রবাসী কন্যার খোঁজ দেন এবং আমার সঙ্গে বিয়ে দেয়ার আলাপ করেন। এই তিন ঘটকের একজন আমাদের এলাকার হওয়ায় বাবা সেই কথায় গুরুত্ব দেন। আলাপের এক পর্যায়ে ২ মার্চ নগরীর মদিনা মার্কেটস্থ নিকুঞ্জ আবাসিক এলাকার ১১ নং বাসায় কনে দেখা ধার্য্য করা হয়। ঘটকদের কথামতো ২ মার্চ (মঙ্গলবার) দুপুরে সে বাসায় কনে দেখতে যাই আমি ও আমার মা-বাবা। সে বাসায় ঢুকার পর পরই আমাদের শরীরে কী যেন স্প্রে করে ঘটক ও সেই বাসায় অবস্থানকারী ৭-৮ জন যুবক।
এরপর থেকে আমাদের স্বাভাবিক বিচার-বুদ্ধি হৃাস পায়। কথার একপর্যায়ে শিউলিকে আমাদের সামনে নিয়ে আসে তার মামা পরিচয়ধারী  একজন। পরে আমার সঙ্গে বসে ছবিও তুলেন শিউলি। এসময় বিয়ের কাবিন ৫ লাখ টাকা সাব্যস্থ করে টাকা নগদ দেয়ার জন্য চাপ দেয় তারা। বিকেলে খাওয়া শেষে সন্ধ্যায় একজন ভুয়া কাজি ডেকে সাদা কাগজে আমাদের স্বাক্ষর নিয়ে ওই সময়ই বিয়ে (আকদ) পড়ানোর জন্য চাপ দিয়ে তারা বলে- আগামী শনিবার কনে আমেরিকায় চলে যাবে। তাই এখনই আকদ পড়াতে হবে এবং টাকা নগদ দিতে হবে। তখন আমাদের সঙ্গে থাকা ৮৫ হাজার টাকা তাদের হাতে দিয়ে আরও টাকা নেয়ার জন্য আমার বাবা ওই বাসা থেকে বেরিয়ে যান।
বাবা বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর শিউলি ও তার চক্রের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আমি ও আমার মা ওই বাসা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। কিন্তু শিউলির পোষা গুন্ডারা আমাকে বাসা থেকে বের হতে দেয়নি। এর আগে আমার মায়ের কফির কাপে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে প্রায় অচেতন করে ফেলে। বিষয়টি পরে বুঝতে পারি। রাত সাড়ে ১২টার দিকে আমি মোবাইলে ফ্ল্যাক্সিলোড করার কথা বলে কৌশলে ওই বাসা থেকে বের হই এবং মদীনা মার্কেটের আমার এক বন্ধুকে ফোন করে সব কথা বলি। পরে আমার সে বন্ধু ও আমার এক চাচা আরো লোকজন নিয়ে এসে আমার মাকে ওই বাসা থেকে উদ্ধার করি। কিন্তু আমরা আসার আগেই শিউলি ও তার সহযোগীরা পালিয়ে যায়।’ এ বিষয়ে ভুক্তভোগী আইনের আশ্রয় নিবেন বলে জানান।
অভিযোগের বিষয়ে শিউলি আক্তার মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। যে দিনের কথা বলা হচ্ছে সে দিন আমি ঢাকায় রওশন এরশাদের বাসায় ছিলাম। এ বিষয়ে আমি পরে কথা বলবো। আমি এখন ঢাকায়, গাড়িতে আছি।’

8

সূত্র: সিলেটভিউ

6

Sharing is caring!


আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

7 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

1 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

5 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

1 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

3 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

3 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম

এমসি কলেজ বইমেলায় মুক্তাক্ষরের বর্ণিল আবৃত্তি পরিবেশনা

এমসি কলেজ বইমেলায় মুক্তাক্ষরের বর্ণিল আবৃত্তি পরিবেশনা

2 “বই শিক্ষার্থীর জ্ঞানের খোরাক এবং বই ছাড়া শিক্ষা জীবন অচল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হয়েছে

সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত

সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত

8 ইনসিগ্রিন, একটি অঞ্চলভিত্তিক সমাধানধর্মী কম্পোজিট সিমেন্ট, “ইনসি গ্রিন সিমেন্টিং লিগাসী অফস্ট্রেন্থ” শীর্ষক টেকনিক্যাল সামিটের মাধ্যমে গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে পরিচিত

1
7